বুধবার, ২৯ জুলাই ২০২৬

চকরিয়ায় ধর্ষণের ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: অভিযুক্ত গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

চকরিয়ার এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ শাহাদাত হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তার মো. শাহাদাত হোসেন (৩২) চকরিয়া থানার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে চকরিয়ার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার বিকালে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভুক্তভোগী সাহারবিল ইউপির রামপুর এলাকায় একটি মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে গ্রেপ্তার হওয়া শাহাদাত ভিকটিমকে প্রায়ই প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো।

তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত বছরের ৯ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীতে অপহরণ করে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখে ওই ধর্ষক। পরে সেই ভিডিও দিয়ে শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল শুরু করলে তার পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।

এতে শাহাদাত আরও ক্ষুদ্ধ হয়ে ডিসেম্বর মাসের শেষের দিকে সেই ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। যা রাতারাতি ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় গতকাল রবিবার ভিকটিমের পরিবার থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে আসামি শাহাদাত হোসনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের কথা স্বীকার করে। গ্রেপ্তার আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...