বুধবার, ২৯ জুলাই ২০২৬

চকরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

চকরিয়ায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং এলাকায় চট্টগ্রামগামী একটি পিকআপে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় উখিয়া উপজেলার পালংখালীর হাকিম পাড়ার আবদুস শুক্কুরের ছেলে আবুল হাশেম ওরফে গুরা মিয়াকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সকালে মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়।কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি পিকআপে তল্লাশি চালানো হয়।  এ সময় পিকআপে থাকা আবুল হাশেম নামের এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় গাড়ি জব্দ ও আবুল হাশেমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...