বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের মানব সম্পদে গড়ে তোলার লক্ষ্যে বিলাইছড়ি সেনা জোন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা , বিলাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির বিলাইছড়িতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সেনাবাহিনী। 

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠানে উপজেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিলাইছড়ি সেনা জোনের জোন কমাণ্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম,পিএসসি।

দূর্গম জনপদে নানা সীমাবদ্ধতায় থাকা শিক্ষার্থীদেরকে দেশের আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার লক্ষে বিলাই ছড়ি জোন ধারা বাহিকভাবে তাদের পাশে থেকে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজে পাশে দাড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা সেনাবাহিনীকে উপজেলা শিক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের এ মহৎ উদ্যোগ জারি রাখার অনুরোধ জানান।

প্রধান অতিথি লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব বিলাইছড়ি জোনের সকল শিক্ষার্থীদের কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল অর্জন করায় অভিনন্দন জানান।

তিনি বলেন, শিক্ষাই উন্নয়নে একমাত্র মাধ্যম।প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে আত্মমুক্তি ও দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে প্রতিটি শিক্ষার্থীদেরকে অধ্যবসায় এর মাধ্যমে শিক্ষিত হয়ে মানব সম্পদে পরিণত হতে হবে।

সর্বোপরি তিনি শিকার শিকার প্রসারে বঙ্গবন্ধুর অবদান এবং তারই ধরাবাহিকতায় সেনবাহিনীর পদক্ষেপ সমূহ তুলে ধরেন এবং এই অগ্রযাত্রায় সেনবাহিনীর সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে আগত প্রধান শিক্ষকগণ এ উদ্যোগকে পরবর্তী প্রজন্মের ছাত্র ছাত্রীদের জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে আখ্যায়িত করেন। ২০২২ সালে শিক্ষা বর্ষে যারা এই স্মারক গ্রহন করতে পারে নি তারা আগামী শিক্ষা বর্ষে যথেষ্ট প্রতিযোগিতমূলক মনোভাব এবং দেশ গড়ার প্রত্যায়ে এগিয়ে যেতে পারবে।

সকল শিক্ষার্থী বিলাইছড়ি জোন কর্তৃক এই বিশেষ সন্মাননা পেয়ে ভবিষ্যতেও তাদের এই কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।সংবর্ধনা প্রদান এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে শেষ হয় কৃতি শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, উপজেলার সকল প্রতিনিধিবৃন্দ,প্রতি ইউনিয়নে সকল চেয়ারম্যান, মেম্বারসহ সকল কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তবর্গ।

বিলাইছড়ি জোন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করায় ২৬০ জন শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট এবং ৫২ জন শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...