শুক্রবার, ১ মে ২০২৬

হাটহাজারীতে অবৈধ বালুবোঝাই ট্রাকসহ যুবক আটক

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ বালুবোঝাই ট্রাক সহ মোঃ রাসেল ( ২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বালুবোঝাই গাড়িটি পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয়।পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃত মোঃ রাসেল সুয়াবিল এলাকার আবুল বশরের পুত্র।

এদিকে জিজ্ঞাসাবাদে আটককৃত রাসেল জানায়, তারা হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে, তবে তাদের বালু তোলার কোন অনুমোদন নেই।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত রয়েছে।। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ করা হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মনিটরিংয়ের জন্য বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...