চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাম্বল দক্ষিণ গ্রীণ হায়দার মার্কেটের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বশর ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান।
