শনিবার, ১৩ জুন ২০২৬

সাতকানিয়ায় দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত, গ্রেপ্তার দুই

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় পূর্ব বিরোধীদের জেরে দুর্বৃত্তের হামলায় মো. মহিউদ্দিন (৩৫) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে এগারোটার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হাঙ্গর মুখ বাজারের পূর্ব পাশে গুইন্যার বাপের বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মহিউদ্দিনের মাথায় , হাত ও পা ভেঙে দেওয়া হয় ।

মহিউদ্দিন নলুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ৫ নং ওয়ার্ড মালির বাপের বাড়ি এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায়  পুলিশ মোরশেদ ও রিয়াজ নামে দুজনকে গ্রেপ্তার করেছেন।

এ ব্যাপারে গুরুতর আহত মহিউদ্দিন মুঠো ফোনে এ প্রতিবেদককে জানান, আমার বাড়ির পার্শ্ববর্তী সাঁচির পাড়া জামে মসজিদ এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে রাতে বাড়ি ফেরার পথে মেম্বার মোর্শেদ, জামশেদ, ফাহিম, জোবায়ের, টাইগার ফারুক, শহীদ ও সুজনসহ ৯/১০ জনের একটি দল আমার গতি রোধ করে আমাকে বাগানে নিয়ে যেতে চাই। এদের মধ্যে কয়েকজন মুখোশ পরিহিত ছিল। তখন জামশেদ ও মোরশেদের হাতে থাকা লম্বা বন্দুক আমার বুকে ঠেকিয়ে তারা বলে, কেন আমি মামলা করেছি। তখন তাদের পাশে থাকা একজন প্রথমে আমাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে সেটি আমি হাত দিয়ে ঠেকাই।দ্বিতীয় বার মাথায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। সেখানেও তারা লোহার রড ও হকি স্টিক দিয়ে আমাকে বেধরক পিটিয়ে আমার হাত-পা ভেঙে দেয়। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। তখন তারা (সন্ত্রাসী) এ ঘটনায় কেউ সাক্ষী দিলে তাদের ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা বীর দর্পে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় ও আমার স্বজনরা ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।সেখানে আমার অবস্থা খারাপ দেখে চিকিৎসকরা আমাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

মহিউদ্দিন আরও জানান, বিগত ইউপি নির্বাচনে মেম্বার পদে আমি ও মোরশেদ প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটে আমি হেরে যায়। নির্বাচনের সময় তাদের নাকি ৬ লাখ টাকা খরচ হয়েছে, এ টাকা মোরশেদকে ফেরত দিতে হবে। এতে আমি অসম্মতি জানালে মোরশেদের লোকজন আমাকে এর আগে অনেকবার হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়েছিল। কিছুদিন আগেও এ ঘটনার প্রধান অর্থের যোগানদাতা ও মোরশেদের মামা সৌদি প্রবাসী মিন্টুও ফোন করে বিভিন্ন হুমকি-ধমকি দিয়েছে টাকা দেওয়ার জন্য। একাধিক হামলাও চালানো হয় আমার উপর। নির্বাচনের পরদিন মিন্টুর নেতৃত্বে বাড়িতে অন্তত ১৫ রাউন্ড গুলি করা হয়। তখন হামলা করে আহত করা হয় আমিসহ আমরা তিন ভাইকে। গত ১৩ আগস্ট রাতেও বাড়িতে গুলি করে হত্যার চেষ্টা করা হয় আমাকে। এসব ঘটনায় থানায় ৩টি মামলাও হয়েছে। এ মামলাগুলোতে সম্প্রতি মিন্টু বাহিনীর ক্যাডার টাইগার ফারুক জামিনে মুক্ত হয়েছে। অন্যরা এখনও পলাতক।

সাতকানিয়া থানার ওসি তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, এ ঘটনায় আজ  থানায় মামলা হয়েছে। মোরশেদ ও রিয়াজ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...