বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বিশ্বজুড়ে মেসি বন্দনা

ক্রীড়া ডেস্ক

শুরুটা বাজেভাবে হলেও কাতার বিশ্বকাপ যাত্রায় সম্ভাব্য সেরা সমাপ্তির সামনে এখন লিওনেল মেসি ও আর্জেন্টিনা। আর মাত্র ১টি জয়ের মাধ্যেমেই ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে পারে আলবিসেলেস্তেরা, সেই সাথে প্রথমবারের মতো বিশ্ব সেরার শ্রেষ্ঠত্ব মুকুট পড়তে যাচ্ছেন মেসি। প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হেরে হোঁচট খায় আলবিসেলেস্তেদের শিরোপা স্বপ্ন। তবে, এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় আকাশি-সাদা জার্সিধারীরা।

মেসি বন্দনায় মগ্ন সারাবিশ্ব। চীনের সাংহাই যেন এক টুকরো বুয়েনস আইরেস বা রোসারিও। টাওয়ার থেকে শুরু করে বাড়িটাও যেন মেসির প্রতিচ্ছবি।

মেসির প্রতি ভালোবাসায় পাগল সারাবিশ্ব এটা নতুন কিছু নয়। মেসি জিতলে তারা জেতে, মেসি হারলে তারা কাঁদে। মেসির বাঁ পায়ের জাদু যেন ভক্তদের কাছে আবেগ, ভালোবাসার মূল মন্ত্র।

ক্রোয়েশিয়াকে হারানোর পরে আর্জেন্টিনার এক মহিলা সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন মেসি। সাক্ষাৎকার শেষে সেই সাংবাদিক মেসিকে বলেন, শেষে আমি কিছু বলতে চাই। এটা প্রশ্ন নয়। বিশ্বকাপের ফাইনাল আসছে। আমরা চাই বিশ্বকাপ জিততে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, খেলার ফল যাই হোক না কেন, আপনি আর্জেন্টিনার প্রতিটা মানুষকে হাসতে শিখিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন। এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনিই সেরা। এভাবেই ভক্তদের ভালোবাসার কাছে মাতা নত করতে বাধ্য করে মেসিকে।

আর্জেন্টিনার এমন কোনও শিশু নেই, যার কাছে মেসির জার্সি নেই। হতে পারে সেটা নকল, বা অন্য কিছু দিয়ে তৈরি। শুধু আর্জেন্টিনা নয় সারা বিশ্বেই মেসির জার্সি নিয়ে নিয়ে পড়েছে টানাপোড়ন, এডিডাসের মতো বড় প্রতিষ্ঠান হিমশিম খাচ্ছে মেসির জার্সি তৈরি করতে।

প্রথমবার বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষা নিয়ে আজ মাঠে নামছেন লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল মহারণের ম্যাচটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...