শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডি মারিয়াকে নিয়ে সুখবর দিলেন কোচ স্কালোনি

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে আনহেল ডি মারিয়াকে নিয়ে সুখার দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘ডি মারিয়া ভালো আছে, খেলার জন্য তৈরি। অন্য সবার মতো স্বাভাবিকভাবেই সে সপ্তাহ জুড়ে অনুশীলন করেছে। এই ম্যাচে তাকে পাওয়া যাবে।’

তবে ডি মারিয়া শুরুর একাদশে থাকবেন কিনা সেটা নিশ্চিত করেননি স্কালোনি।

৩৪ বছর বয়সী ডি মারিয়া গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। তবে নক আউট রাউন্ডে কেবলমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে পেরেছিলেন। সেটিও আবার ৮ মিনিটের জন্য।

সুস্থ ডি মারিয়ে ফাইনালের মঞ্চ রাঙাবেন, এমন অপেক্ষায় আর্জেন্টাইন ভক্তরা।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু চোটের কারণে জার্মানির বিপক্ষে সেই ফাইনালে খেলতে পারেননি ডি মারিয়া। তার অনুপস্থিতিতে ভুগতে হয়েছিল দলকে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল মেসিদের।

এর ৮ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ফ্রান্সের মুখোমুখি মেসিরা। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায়। দুই দলই নামবে তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে।

ডি মারিয়া মাঠে নামলে মেসিরা পাবেন বাড়তি অস্ত্রের যোগান। মেসি-মারিয়াদের যুগলবন্দি পারফরম্যান্সে ৩৬ বছরের আক্ষেপ দূর হবে, এমন আশা আর্জেন্টিনা ভক্তদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...