শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রথমার্ধের খেলা শেষে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

সান্ত্বনা পুরস্কারের ম্যাচেও ছাড় দেওয়ার মানসিকতা নেই মরক্কোর। বিশ্বকাপের গত আসরের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করছে আফ্রিকার দেশ মরক্কো।

শনিবার কাতারের খলিফা স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচের মাত্র ৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জসকো জিভার্ডিওল।

শুরুতে গোল খেয়ে তেতে ওঠে মরক্কো। মাত্র ২ মিনিট ব্যবধানে (৯ মিনিটে) গোল করে দলকে (১-১) সমতায় ফেরান আশরাফ দারি।

এরপর দুই দল গোলের একাধিক সুযোগ পায়। ৪২তম মিনেটে ডি বক্সের অনেক বাইর থেকে কোনোকুটি শট নেন ক্রোয়েশিয়ার ফুটবলার মিস্লাভ ওরসিচ। তার নেওয়া জোরালো শটটি গোলরক্ষকের মাথার অনেক ওপরে দিয়ে গিয়ে গোল পোস্টে লেগে ঝালে জড়িয়ে যায়। অবিশ্বাস্য সেই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ক্রোয়েটরা।

এরপর আর কোনো গোল না হওয়ায় প্রথমার্ধের খেলা শেষ হয়। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালের আগে বিদায় নেয় গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। সেমিফাইনালে তারা হেরে যায় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।

এবারের বিশ্বকাপটা মরক্কোর জন্য ছিল স্বপ্নের মতোই। প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেই ক্রিশ্চিয়ানো রোনালদোদের পর্তুগালকে বিদায় করে চলে যায় সেমিফাইনালে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হেরে যায় মরক্কো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...