সোমবার, ১৫ জুন ২০২৬

কৃষক বাঁচলে বাঁচবে দেশ- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের এক ইঞ্চিও অনাবাদি কৃষি জমি খালি রাখা যাবে না।আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার বাংলাদেশ কে একটি তলা বিহীন ঝুড়ি বলে আক্ষা দিয়েছিলেন,বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে তিনি প্রমাণ করলেন তাদের কথা ভুল। আজকের বাংলাদেশ অনেকাংশে সয়ংসম্পুর্ন।প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারনে তিনি আজকে শুধু বাংলাদেশের নেতৃ নন তিনি বিশ্ব নেতা।

তিনি আরো বলেন যে দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলে আক্ষা দিয়েছিলো সে দেশের সাবেক প্রসিডেন্ট বারাক ওবামা কেনিয়া সফরে এক অনুষ্ঠানে বলেন “যদি নিজের দেশের উন্নয়ন কিভাবে হয় শিখতে হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃষ্টান্ত উদাহরণ।

তিনি সকল কৃষকদের বিতরণকৃত কৃষি উপকরণ সমূহ সঠিক ভাবে কাজে ব্যাবহার করে দেশের উন্নয়নে কাজ করার জন্য বলেন এবং কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান।

শনিবার ১৭ই ডিসেম্বর  সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে  পরিষদের অডিটোরিয়ামে জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কৃষক সমবায় সমিতির মাঝে কৃষি সরঞ্জাম, প্রণোদনা,সার ও বীজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলা কর্মসূচীর আওতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় মন্ত্রী জিআর খাদ আপদ কালীন পরিস্থিতি মোকাবেলায় ৬১ জনকে ১৬ লক্ষ ৬৫ হাজার নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং জেলা সদর সহ ৬ টি উপজেলার কৃষক সমবায় সমিতি ও কৃষকদের মাঝে ২৯ টি পাওয়ার ট্রিলার,৩৪ টি কিটনাষক স্প্রে মেশিন,১৩ টি সেচ পাম এবং ৫৩ টি ফুট পাম সহ মোট ৭৪ লক্ষ টাকার কৃষি উপকরণ সরঞ্জাম কৃষকদের হাতে তুলে দেন।

জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা এর সভাপতিত্বে এবং জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কাউছার,স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক রফিকুল ইসলাম,জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু মার্মা, মোজাম্মেল হক বাহাদুর,সিঅং খুমি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ,সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভগের উর্ধতন কর্মকর্তা,৭ টি উপজেলার কৃষক প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...