শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাউজানে আগুনে পুড়ে ছাই বসতঘর: সব হারিয়ে নিঃস্ব ৩ পরিবার

রায়হান ইসলাম , রাউজান

রাউজানে আগুনে পুড়ে ছাই হয়েছে ৩ টি বসতঘর। অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। 

১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামের ডা. নুরুল আবছারের বাড়িতে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলছেন কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার মুহাম্মদ বাহার উদ্দিন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার মৃত আহমদুল হকের শারীরিক প্রতিবন্ধি পুত্র মুহাম্মদ জসিম উদ্দিন, মৃত ইউসুফ মিয়াজীর পুত্র হাসান মুরাদ ও মহিউদ্দিন (মাঈনু)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, রাত ২ টার দিক মসজিদের মাইকে খবর পেয়ে তারা ছুটে এসেছেন। ঘটনাস্থলে আসার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। পরে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী মহিউদ্দিন জানান, ছেলের ব্যবসার জন্য এক আত্মীয়ের কাছ থেকে স্বর্ণ এনে সেটি বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে ছিলাম, সে টাকা-সহ ঘরের একটি জিনিসও বের করতে পারিনি। ছেলেদের সার্টিফিকেট, পাসপোর্ট সবকিছু শেষ বলতেই কান্নায় ভেঙে পরেন তিনি।

জসিম উদ্দিন বলেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম,হঠাৎ মেয়ের চিৎকারে ঘুম ভেঙে উঠে দেখি আগুন। মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আমি প্রতিবন্ধি মানুষ,আগুন আমার সবকিছু কেড়ে নিল। সব হারিয়ে ঘোর অন্ধকার নেমে এসেছে। হাসান মুরাদ বলেন, আমি মসজিদের ইমাম, অল্প যা আয় করি তা দিয়ে সুখেই দিন কাটছিল স্ত্রী সন্তানদের নিয়ে। নগদ ৩৫ হাজার টাকা ও ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল। বুঝতে পারছি না কি করব স্ত্রী সন্তানদের নিয়ে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সোহেল জানান, মসজিদের মাইকে খবর পেয়ে ছুটে আসি। তৎক্ষনাৎ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। রাত ৪ টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে আসি। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার মুহাম্মদ বাহার উদ্দিন জানান, রাত ২টা ২০ মিনিট এর দিকে খবর পেয়ে ২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষহ হই। ৩ টি ঘর আগুনে পুড়েছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...