রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চুয়েটের বাসে হুইস্কি পান করায় ৪ ছাত্র সাময়িক বহিস্কার

রায়হান ইসলাম, রাউজান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাদক গ্রহণ করায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। 

১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে চুয়েট প্রশাসন। বিজ্ঞপ্তিতে এমন কর্মকাণ্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে আরও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে রাতে ফেরার বাসে হুইস্কি পানরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন চার শিক্ষার্থী। তারা হলেন- ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ ও আমানত উল্লাহ। তারা যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার রাতে ক্যাম্পাসে ফেরার বাসে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান চালান শিক্ষকদের একটি দল। এ সময় চার শিক্ষার্থীকে বাসে হুইস্কি পানরত অবস্থায় পান শিক্ষকেরা। পরে গতকাল বুধবার জরুরি ডিসিপ্লিন কমিটির সভা ডাকে চুয়েট প্রশাসন। ডিসিপ্লিন কমিটিতে মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক তাদের এক বছরের জন্য সাময়িক একাডেমিক বহিস্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে তাদের এক বছরের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের শোকজ করা হয়েছে। শোকজে তাদের জবাব সন্তুষ্টপূর্ণ না হলে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...