মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কক্সবাজার সমুদ্রসৈকতে এশিয়ার বৃহত্তম বর্জ্য দানব

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতের বালুচরে প্লাস্টিক বর্জ্য দিয়ে বানানো ৪২ ফুট উচ্চতার হয়েছে বর্জ্য দানব। সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনের এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা। কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য নিয়ে বানানো হয়েছে এই বর্জ্য দানব।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এসময় তিনি বলেন, সমুদ্র কে রক্ষা করতে পারলে রক্ষা হবে প্রকৃতি ও প্রতিবেশ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মানস পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, বীচ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য রেজাউল করিম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আকরাম হোসেন বক্তব্য রাখেন। এসময় ট্যুরিস্ট পুলিশের সহকারি পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ, সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৪২ ফুট উচ্চতার এ ভাস্কর্য টি বানানো হয়েছে সৈকতের ৮ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে। এটা বানাতে সময় লেগেছে ৭ দিন।

অন্যদিকে বৃহস্পতিবার থেকে ৭ দিন প্রদর্শনীর পর এ ভাস্কর্যে লাগানো প্লাস্টিক রিসাইকেল করা হবে বলে জানিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। বিজয় দিবসের প্রাক্কালে সমুদ্র দূষন থেকে রক্ষায় বানানো এ ভাস্কর্য বর্জ্য দিয়ে বানানো এশিয়ার সর্ববৃহৎ ভাস্কর্য বলে দাবী ভাস্কর আবীর কর্মকার। আবীর কর্মকারের সাথে এ ভাস্কর্য তৈরীতে কাজ করেছে শুভ্র, নির্ঝর, সাব্বির, বিপ্লব ও উজ্জল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস,...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে...

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায়...

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত...

আরও পড়ুন

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ...

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনলাইন জুয়ার আসক্তি ও আর্থিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘ।সোমবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওহিদুল ইসলামের...

রাউজানে সৌদিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া বাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে...