সোমবার, ১৫ জুন ২০২৬

ফের কাপ্তাইয়ে সড়কে ঝড়লো তাজা প্রাণ 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

মাত্র ৪ দিন আগে নতুন ঘরে উঠেছে বাসু দাশ (৩৫)। এলাকাবাসীকে নেমন্তন্ন করে নিজ হাতে খাইয়েছিলেন। জীবনে স্বপ্ন ছিল ঘরটাকে আরোও সুন্দর করবে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় তাঁর স্বপ্ন অধরা থেকে গেল। পাড়ি জমালো ওপারে।

তেমনটি জানালেন রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় রাঙামাটির কাপ্তাই – ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় ট্রাক  ও মোটরসাইকেল  এর মুখোমুখি সংঘর্ষের  মোটর সাইকেল আরোহী বাসু দাশ ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা বলে জানান ইউপি সদস্য শিমুল দাশ।  দীর্ঘদিন তাঁরা রাঙামাটি রিজার্ভ বাজার এলাকায় বসবাস করলেও গত কয়েকমাস আগে তিনি পরিবার সহ বাঙ্গালহালিয়া ঘর করেন। নিহত বাসু দাশ একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত  তনচংগা জানান, মোটরসাইকেলটি রাঙামাটির উদ্দেশ্যে যাওয়ার পথে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়  মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এবং সাথে সাথে মোটরসাইকেল চালক চাকার নিচে পিস্ট হয়ে নিহত হন। তবে স্থানীয়রা থাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যোগাযোগ করা হলে রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল হাসান জানান, হাসপাতালের আনার আগে তাঁর মৃত্যু হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে বলে  জানান ওসি। এই ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানান।

প্রসঙ্গতঃ গত ৯ ডিসেম্বর   কাপ্তাই – চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সাথে মোটর সাইকেল এর মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল হাসিব ঘটনাস্থলে প্রাণ হারান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভিন আক্তার (৫৫) নামের এক মহিলা অটোরিকশা যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তিনি ধর্মপুর ইউনিয়নের হাবিলাস তালুকদার...