সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

একে একে চার কন্যা সন্তানের পর একটি পুত্র সন্তান পেয়ে পরিবার সদস্য, আত্মীয়-স্বজনেরা ছিলেন খুশিতে আত্মহারা। সেই সন্তানকে নিয়ে বাবা-মায়ের স্বপ্নও ছিল অনেক। কিন্তু সন্তান বড় হয়ে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছিল সে। দশম শ্রেণীতে পড়ুয়া অবস্থায় বাবা-মায়ের কাছে সেই সন্তান আবদার করে বসে বাইক (মোটর সাইকেল) কিনে দেওয়ার। আদরের সেই সন্তানের আবদার রাখাটাই যেন কাল হয়েছে পরিবারটির।

বলছিলাম কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীর দক্ষিণ সিকদার পাড়ার নেজাম উদ্দিন প্রকাশ নেজাম মেস্ত্রীর একমাত্র পুত্র সন্তান আরিফুল ইসলাম নিশুর কথা।

গতকাল রবিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় দ্রুতগামী চাঁদের গাড়ির (জিপ) চাপায় গুরুতর আহত হয় মোটর সাইকেল আরোহী আরিফুল ইসলাম নিশু। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যায় নিশু। সে ফাঁসিয়াখালীর রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এদিকে আরিফুল ইসলাম নিশু (১৬) মারা যাওয়ার খবরে পরিবারে থাকা বাবা, মা, চার বোনসহ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। কে কাকে সান্তনা দেবে সেই পরিস্থিতিও নেই পরিবারটিতে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী চট্টগ্রাম নিউজকে বলেন, ‘চার বোনের একমাত্র ভাই ছিল আরিফ। সবার আদরের সেই ভাই ছিল পরিবারের মধ্যমণি। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল বাবা-মায়ের। কিন্তু একটি মোটর সাইকেলের কারণে আজ পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনা থেকে সকল পরিবারের শিক্ষা নেওয়া উচিত। কারণ সন্তান চাইলেই যে, আবদার মেটাতে হবে তা ভেবে দেখার সময় এসেছে।’

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান- মহাসড়কের মৌলভীরকুম এলাকায় মোটর সাইকেল আরোহীকে চাপা দেওয়া দ্রুতগামী জিপটি আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস,...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে...

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায়...

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত...

আরও পড়ুন

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ...

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনলাইন জুয়ার আসক্তি ও আর্থিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘ।সোমবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওহিদুল ইসলামের...

রাউজানে সৌদিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া বাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে...