রবিবার, ১৪ জুন ২০২৬

কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা

বিপ্লব দাশ,

কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে এক অসহায় কৃষকের ১ একর সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ ১১ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাতে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া মৌজাস্থ মুবিন পাড়া সংলগ্ন বর্গা চাষের জমিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় মৃত গোলাম সুলতানের পূত্র মোঃ হাছন বাদী হয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাণিয়ারচর এলাকার দিল মোহাম্মদ, আব্দুল্লাহ, জমির উদ্দীন, মিটু ও শহীদুল ইসলামকে আসামি করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

বাদীর অভিযোগের সূত্রে জানা যায়, বাদী এক একর জমি লাগিয়ত (বর্গা) নিয়ে বহু বছর পূর্ব থেকে বিভিন্ন প্রকারের সবজি চাষাবাদ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে আসামীরা তার ক্ষেতের বিক্রি যোগ্য প্রায় ৬ লক্ষ ১০ হাজার টাকার সবজি ক্ষেত কেটে সাবাড় করে ফেলে। এতে বাদীর উল্লেখিত পরিমান টাকা ক্ষতি সাধিত হয়।

খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে আসামীরা বাদীকে দেখে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে প্রায় দুই ঘন্টা যাবত এলাকায় ভীত সন্ত্রস্ত করে রাখে।

এ ঘটনায় বাদী পরিবার নিয়ে ভীত সম্তস্ত্র হয়ে আসামীদের হুমকির মুখে রয়েছে বলে জানা গেছে।

উক্ত ঘটনা তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক ক্ষতিপূরণ আদায় সহ শাস্তির ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভুগী পরিবার।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন- পুর্ব বড় ভেওলায় ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...