রবিবার, ১৪ জুন ২০২৬

ভাত না খেয়ে ৩২ বছর পার করলেন বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ  

কে এম রাজীব, চট্টগ্রাম :

পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখে নিজের সুখকে বিসর্জন দিয়ে কষ্টকে সঙ্গী করে তা সুখ ভেবে জীবন কাটিয়ে দেয়। অনেকে আবার মানবিক হয়ে নিজের উপার্জিত অর্থ অসহায়দের মাঝে বিলিয়ে দিয়ে নিজেকে সুখী মনে করেন। তেমনি অনাহারী অসহায়দের কষ্ট মেনে নিতে না পেরে অভিমান করে জীবনের ৬৮ বছরের মধ্য ৩২ টি বছর ভাত না খেয়ে ভাত বিহীন জীবন কাটিয়ে, মুক্তিযুদ্ধের সম্মানি ভাতা ও নিজের উপার্জিত অর্থ অসহায় অনাহারীদের ভরণ পোষণ ও লেখা পড়ার পিছনে ব্যয় করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা চির কুমার সুরজিৎ দাশ সুরু। 

মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ ১৯৫৪ সালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও বীর সৈনিক সুরজিৎ দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। তিনি আনোয়ারা থানাধীন পরৈকোড়া ইউনিয়নের তাতোয়া গ্রামের ডা. রমনী মোহন দাশের ছেলে। ডা. রমনী মোহন দাশের বাড়ি আনোয়ারা হলেও পেশাগত দায়িত্ব পালনে পরিবার নিয়ে পূর্ব থেকে বোয়ালখালীর সারোয়াতলী গ্রামে বসবাস করতেন। ওখানে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ। সুরজিৎ দাশ ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে ১ নং সেক্টরের নিয়ন্ত্রণে যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা বিরোধীদের রুখতে এবং দেশকে হানাদার মুক্ত করে বিজয় ছিনিয়ে আনতে, একটি লাল সবুজের পতাকার প্রত্যাশায় যুদ্ধে ঝাপিয়ে পড়েন।

বত্রিশ বছর ভাত না খেয়ে থাকার কারণ জানতে চাইলে সুরজিৎ দাশ বলেন, আমরা বাসা বাড়িতে বসে পরিবার পরিজন নিয়ে খুব আনন্দে পেট ভরে ভাত খাচ্ছি। কিন্তু একদিন দেখতে পেলাম দিনের পর দিন না খেয়ে থাকা পথশিশুরা ফেলে দেওয়া খাবার গুলো ময়লার স্তুুপ থেকে কুড়িয়ে নিয়ে আনন্দে ভাগাভাগি করে খাচ্ছে। সে দৃশ্য আমার চোখে পড়ার পর আমি আর ভাত খাবোনা বলে সিদ্ধান্ত নিই এবং ওই দিন থেকে আমি ভাত খাওয়া বন্ধ করে দিই। পরবর্তীতে আমি আমার সামর্থ অনুযায়ী আমার মুক্তিযুদ্ধের সম্মানি ভাতা ও আয়কৃত টাকাসহ মিলিয়ে আমি নিজে না খেয়ে অসহায়দের পিছনে ব্যয় করি। কারণ ওদের সুখে আমি সুখী, ওরা খেলে আমার পেট ভরে। তিনি বলেন, আমার বাবা একজন চিকিৎসক ছিলেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বাবা মানুষের সেবা করে গেছেন। অনাহারে থাকা কোনো মানুষের কষ্ট বাবা মেনে নিতে পারতেন না। প্রতিনিয়তে বাবা তাদের খোঁজ খবর রাখতেন। তখনও অর্থনৈতিক কষ্ট আমাদের গ্রাস করতে পারেনি। আমি তখন কিশোর। অভাব অনুভব করতে পারিনি। বাবা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খাবার দিয়ে আসতেন। তাই বাবার আদর্শকে বুকে ধারণ করে আমি পথ চলছি।

বীর সৈনিক সুরজিৎ দাশ আরও বলেন, আমি দেখেছি গ্রামে যারা অর্থের অভাবে লেখা পড়া করতে পারতেন না বাবা তাদের লেখা পড়া সহ তাদের ভরণপোষণের দায়িত্ব নিতেন। তেমনি আমি বাবাকে স্মরণ করে বাবার প্রতি শ্রদ্ধা রেখে আমার মুক্তিযুদ্ধের সম্মানি ভাতা এবং নিজের কিছু আয়ের টাকাতে তিন চারজন ছেলে মেয়েকে লেখা পড়া সহ তাদের ভরণপোষণের দায়িত্ব আমি পালন করি। তাদের সুখে আমার সুখ। জীবনের ৬৮ টি বছর পার করেছি। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার নেই পরিবার। বর্তমানে আমি কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুর পাড় এলাকায় আমার বড় বোনের বাড়িতে ভাগিনা, ভাগিনার বৌ, নাতি নাতনি নিয়ে সময় পার করছি। বাকি সময় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক পাড়া চেরাগি এলাকায় সময় পার করে যাচ্ছি। এতে আমার কোনো অসুবিধা হয় না। বাকি সময় যেন এভাবে পার করে যেতে পারি সবার কাছে সে আশীর্বাদ কামনা করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

আরও পড়ুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...