সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রামগড়ে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

দেশব্যাপী বিএনপির চলমান নৈরাজ্যের বিরুদ্ধে খাগড়াছড়ির রামগড়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। 

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ের সামনে হতে বিক্ষোভ মিছিল বের করা হয়। যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের স্লোগানে স্লোগানে মিছিলটি প্রধান সড়ক দিয়ে সিনেমা হল (উপরের বাজার) ঘুরে এসে রামগড় বাজারের পুলিশ বক্স সংলগ্ন খাগড়াছড়ি – বারৈয়ার হাট সড়কের উপর সমাবেশে পরিনত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল। এসময় রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক প্যানেল মেয়র মোঃ শামিম,সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বেলাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমেদ মিলন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের,সাবেক পৌর যুবলীগের সভাপতি সুমন বড়ুয়া,যুবলীগ নেতে আনোয়ার তারেক সুমন,নাছির উদ্দীন,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কাউছার হাবিব সুমন,ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ ছোটন,আরাফাত হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত...

অসুস্থ স্বামীকে নিয়ে সোনালী দাসের মানবেতর জীবনযাপন 

অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের বোয়ালখালীর সোনালী...

আনোয়ারায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় আনোয়ারা উপজেলায় আগামী...

রাউজানে সৌদিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া বাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি...

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ...

আরও পড়ুন

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে মে মাসে ঘোষণা করবে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি!এই সত্যটি সবার সামনে আবারো নতুন করে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সরকার,চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের...

তিন তলা বিল্ডিং থাকলেও ছাত্র ছাত্রীদের ক্লাস নেওয়া হয় বেড়ার ঘরে

বান্দরবান জেলা সদর হতে ২৬ কিলোমিটার পথ পেরিয়ে,রুমা উপজেলার রুমা -চিম্বুক সড়কের গা ঘেষে ম্রো সম্প্রদায়ের প্রায় ৫০-৬০ টি পরিবারের শতাধিক সদস্যের জনসাধারণের বসবাস...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক সদস্য নিহত হয়েছে।বুধবার সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি...