বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ব্রাজিলকে ফেভারিট বলছেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

কাতারে বিশ্ব ফুটবলের চলতি আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স ও আর্জেন্টিনা। বাকি চার দল কারা, ৭ ডিসেম্বরের মধ্যেই তা জানা যাবে। আর শেষ চার নিশ্চিতে ৯ ডিসেম্বর আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ও ১০ ডিসেম্বর ফ্রান্স-ইংল্যান্ড মাঠে নামবে।

ব্রাজিল এখনও শেষ আট নিশ্চিত করেনি। তবে সেলেসাওদেরই অন্যতম ফেভারিট মানছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। মেসির মতে, ব্রাজিল অন্যতম ফেভারিট। তারা ভালো খেলছে।

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত শেষে মেসি বলেন, বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি। শুরু থেকেই বলছি, ব্রাজিল অন্যতম ফেভারিট। ওরা (ব্রাজিল) ভালো খেলছে। বিশ্বকাপের বড় ফেভারিটদের একটি ব্রাজিল। যদিও তারা ক্যামেরুনের কাছে হেরে অঘটনের শিকার।

মেসি বলেন, আর্জেন্টিনার এবার শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে। আকাশি নীল-সাদা জার্সিধারীরা ফুটবলের পাওয়ারহাউস। লে আলবিসেলেস্তেরা সবসময় ট্রফির দাবিদার। তবে এটা মাঠে প্রমাণ করতে হবে। যেটা আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছি।

আর্জেন্টাইন অধিনায়কের দাবি, ফ্রান্সও ভালো করছে। তবে স্প্যানিশরাও দুর্দান্ত খেলছে। ম্যাচে ফ্রান্স ও স্পেনের কাছ থেকে বল কেড়ে নেওয়া কঠিন হচ্ছে। তাদের হারানো কঠিন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...