বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ব্রাজিলের সঙ্গে ভয় দেখছেন না দক্ষিণ কোরিয়ার কোচ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বমঞ্চে প্রায় ছিটকেই গিয়েছিল দক্ষিণ কোরিয়া। খাঁদের কিনারা থেকে শেষ মুহূর্তে পর্তুগালকে হারিয়ে নক-আউটে জায়গা করে নিয়েছে কোরিয়ানরা।

শেষ ষোলোয় পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে সন হিউং মিনরা। তবে এই ম্যাচে ভয়ের কিছুই দেখছেন না কোরিয়ান কোচ পাওলো বেন্তো। সেলেসাওদের হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

সোমবার (৫ ডিসেম্বর) শেষ ষোলোয় স্টেডিয়াম ৯৭৪-এ মাঠে নামবে দল দুটি। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বমঞ্চের এই ম্যাচে কোরিয়ানদের বড় সুযোগ দেখছেন দলটির ডিফেন্ডার কিম জিন-সু। তার মতে, প্রতিটি সুযোগ কাজে লাগাতে তারা মুখিয়ে আছেন।

তিনি বলেন, প্রতিটি ম্যাচ, প্রতিটি মিনিট খুবই মূল্যবান। পুরো দলের মনোবল দারুণ, টিমওয়ার্কও দুর্দান্ত। সত্যিই আমরা এতো দূর আসতে চেয়েছি, এজন্য আমরা সবাই ক্ষুধার্ত।

কিম জিন-সু বলেন, এটি খুব চ্যালেঞ্জিং ম্যাচ হবে। দেখাতে চাই, আমরা কী পারি এবং কিসের জন্য ১২ বছর ধরে অপেক্ষা করছিলাম। লড়াইয়ের মনোভাব গুরুত্বপূর্ণ হবে। দলের জন্য আমাদের আত্মত্যাগ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...