শনিবার, ২৫ জুলাই ২০২৬

উখিয়ায় পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচার আটক রোহিঙ্গা 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ মোঃ ফোরকান নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএনের সদস্যরা। 

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ৯ নং ক্যাম্পের ডি/৩ ব্লকস্থ মসজিদ সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন,১০ নং ক্যাম্পের ২৪ /জি-ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোঃ ফোরকান (৩৯)।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সাড়ে ১২ টার দিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯ এর ডি/৩ ব্লকস্থ মসজিদ সংলগ্ন রাস্তার উপর থেকে ১০ দশ হাজার) পিস্ ইয়াবাসহ মোঃ ফোরকান (৩৯),কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা একজন স্থানীয় পল্লী চিকিৎসক। সে দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি জানার পর পুলিশ তার কার্যক্রমের উপর কিছুদিন থেকে গোয়েন্দা নজরদারি চলছিল। সে গ্রেফতারকৃত ব্যক্তি পল্লী চিকিৎসকের ছদ্মবেশে একটি ব্যাকপ্যাকে (কাঁধে ঝোলানোর ব্যাগ) উক্ত ইয়াবা নির্দিষ্ট ব্যক্তির নিকট পৌছে দেয়ার জন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত সংবাদের ভিত্তিতেই পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের সদস্যরা উক্ত ব্লকের আশপাশের এলাকায় সাদাপোষাকে এবং গোপনে অবস্থান নেয়।মোঃ ফোরকান কাঁধে ব্যাগ নিয়ে চলাচলের সময় পানবাজার আর্মড পুলিশের অভিযান দলটি কৌশলে মোঃ ফোরকানকে ইয়াবার ব্যাগসহ গ্রেপ্তার করে। পরে জব্দকৃত ব্যাগ তল্লাশি করে উক্ত ইয়াবা পাওয়া যায়।

জব্দকৃত মাদকসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ক্যাম্প এলাকাকে মাদকমুক্ত রাখতে ৮ এপিবিএনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...