শনিবার, ১৩ জুন ২০২৬

বিএনপি কেন গলিতে সমাবেশ করতে চায় জানি না: চট্টগ্রামে হুইপ স্বপন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেছেন, বিএনপি মহাসমাবেশ করতে চেয়েছে, তাই তাদের সোহরাওয়ার্দী উদ্যানের মতো মহা মাঠ দেওয়া হয়েছে। কিন্তু তারা মাঠ ছেড়ে কেন গলির মধ্যে সমাবেশ করবেন সেটা আমরা জানি না।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিনিয়রস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোববারের জনসভাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বিএনপি। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে যার শেষ হবে।

কিন্তু ঢাকায় সমাবেশের স্থান নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবে বলে জানিয়ে এলেও ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি মিলেছে। কিন্তু বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে অনড় অবস্থানে আছে। এমন অবস্থার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেন হুইপ আবু সাঈদ স্বপন।

চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, মহাসমাবেশের জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত রাখলেও তারা মাঠ ছেড়ে কেন গলির মধ্যে সমাবেশ করবেন সেটা আমরা জানি না।

এ সময় বিএনপির সমাবেশের সঙ্গে আওয়ামী লীগের জনসভার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। স্বপন বলেন, বিএনপির পলোগ্রাউন্ডের জনসভার সঙ্গে আমাদের জনসভার কোনো সম্পর্ক নেই। পাল্টাপাল্টি করছি না। তাদের সমাবেশে মহাসচিব পর্যায়ের নেতারা ছিল। আমাদের সভানেত্রী আসছেন। আর বিএনপির ঢাকার মহাসমাবেশের (১০ ডিসেম্বর) সঙ্গে আমাদের চট্টগ্রামের জনসভার কোনো সম্পর্ক নেই।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, জনসভার সকল প্রচার প্রচারণা আমরা দলীয়ভাবে করছি। সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা ব্যবহার করছি না। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আসবেন, তাই ওনার নিরাপত্তার জন্য এবং প্রটোকলসহ বিভিন্ন কিছু সরকারিভাবে নিশ্চিত করতে হয়। সেগুলো বাস্তবায়নে প্রশাসন কাজ করছে। তাই সরকারি অনেক নিয়ম কানুন আমাদের মানতে হয়। এতে সহযোগিতা না হয়ে বাধা হয়। যেমন নিরাপত্তার জন্য সিকিউরিটি চেক, বয়ো:বৃদ্ধ অনেকের পক্ষে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেটা সম্ভব হয় না। তাই আগ্রহ থাকার পরও তারা জনসভায় যোগ দিতে পারেন না, এতে অনেকে চলে যায়। বরং অসুবিধা হয়।

জনসভায় কেমন জনসমাগম হবে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘হিসাবটা আমরা না বলে আপনারা বের করবেন জনসভা শেষ হলে। এটা কোনো বিভাগীয় সমাবেশ নয়। তিন সাংগঠনিক জেলার জনসভা। বিশ্বাস করি অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে নতুন রেকর্ড সৃষ্টি হবে, যা ভবিষতে ভাঙতে কষ্ট হবে।’

সংবাদ সম্মেলনের শুরুতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১০ বছর পর পলোগ্রাউন্ডে জনসভা। এটি অনেকদিন পরে হচ্ছে। ২০০৮ সালে নির্বাচনী সভায় আমাদের নেত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজে নেন। আজ যে অভূতপূর্ব উন্নয়ন তা ওনার অবদান। ওনার প্রতি আমাদের অল্প ঋণ পরিশোধের সুযোগ এসেছে এ জনসভার মাধ্যমে। বঙ্গবন্ধু এই চট্টগ্রামকে ভালোবাসতেন। শেখ হাসিনা চট্টগ্রামকে অনেক ভালোবাসেন। তাই প্রধানমন্ত্রী চট্টগ্রামের দায়িত্ব নিজে নিয়েছেন।

চট্টগ্রামে এত প্রকল্পের পরও কালুরঘাট সেতু কেন হচ্ছে না প্রশ্ন করা হলে বোয়ালখালীর সাংসদ মোছলেম উদ্দিন বলেন, কালুরঘাটে নতুন সেতু হবে সেটা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। জনসভায় উনার বক্তব্যে হয়ত নতুন কিছু পাবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগরের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এবং উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ শনিবার (১৩...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...