সোমবার, ১০ আগস্ট ২০২৬

ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান পরাশক্তি এবং গত ইউরোর সেমি-ফাইনালিস্ট ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের নক-আউট পর্বে উঠল অস্ট্রেলিয়া।

নক-আউট পর্বে যেতে হলে জিততেই হতো ডেনমার্ককে, আর অস্ট্রেলিয়ার দরকার ছিল ড্র, সাথে তিউনিশিয়ার বিপক্ষে ফ্রান্সের ড্র অথবা কম ব্যবধানে হার, জিতে গেলে তো কথাই নেই। ম্যাথিউ লেকির একমাত্র গোলে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে কোনো সমীকরণের ধার ধারেনি অজিরা।

ইউরোপিয়ান পরাশক্তি এবং গত ইউরোর সেমি-ফাইনালিস্ট ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের নক-আউট পর্বে উঠল অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এই কৃর্তিত্ব অর্জন করল সকারুজরা। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ডেনমার্ক।

খেলার প্রথমার্ধে ডেনমার্কের আধিপত্যই ছিল চোখে পড়ার মতো। জিততেই হবে বিধায় প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন এরিকসেনরা। অস্ট্রেলিয়ার রক্ষণ বেশ কয়েকবার ভাঙ্গার চেষ্টা করেও দুর্বল ফিনিশের জন্য গোল পায়নি ড্যানিশরা। বরং আচমকা প্রতি আক্রমণে ডেনমার্ককে বিপদে ফেলার চেষ্টা করে গেছে অজিরা।

কিন্তু দুই দলের কেউই পরিস্কার গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও খেলার গতি একইরকম চলতে থাকে। তবে জেতার তাড়া থাকা সত্ত্বেও ডেনমার্কের আক্রমণ যেন নখদন্তহীন হয়ে পড়েছিল এই ম্যাচেই। উল্টো ৬০ মিনিটে ম্যাথিউ লেকির দুর্দান্ত একক গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

ম্যাচের বাকি সময় আর উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি ড্যানিশ কিংবা অজিরা। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে ফেটে পড়েন অস্ট্রেলিয়ার খেলোয়াড় এবং সমর্থকেরা।

২০০৬ জার্মানি বিশ্বকাপের পর এবারই যে আবার নক-আউট পর্বে উঠার স্বাদ পেল তাসমান সাগরের পারের দেশটি।

দুই অর্ধের খেলা মিলিয়ে বলের দখল কিংবা গোল করার প্রচেষ্টায় এগিয়ে থাকার পরেও অজিদের জালে বল জড়াতে পারেনি ডেনমার্ক। ৬৯% বল দখলে রাখার সাথে ১৩ বার গোল করার চেষ্টা করে ডেনমার্ক, বিপরীতে ৮ বার চেষ্টা করে গোল বের করে নেয় অস্ট্রেলিয়া।

নক-আউট পর্বের ম্যাচে অজিরা লড়বে আর্জেন্টিনা,পোল্যান্ড অথবা সৌদি আরবের মধ্যে যে কোনো একদলের বিপক্ষে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...