শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রামগড়ে হিরোইন ও ইয়াবাসহ নারী গ্রেফতার

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে সাড়ে তিন লক্ষ টাকার হিরোইন ও ইয়াবাসহ সুমি বেগম (৩০)নামে এক নারীকে গ্রেফতার করেছে  পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) মধ্যরাতে রামগড় পৌরসভার মাস্টারপাড়াস্হ গোডাউন টিলার আরমান মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়।

এরপর সুমি বেগমের কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন ও ৫০০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় , উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে তিন লক্ষ টাকা।গ্রেফতারকৃত  সুুুমি বেগম পৌরসভার মাস্টারপাড়া এলাকার সিরাজ মিয়ার মেয়ে। আর পলাতক স্বামীর নাম হেলাল ফেনীর চরিপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

পুলিশ জানায়, বাড়িতে হেরোইন ও ইয়াবা জমা করে রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমি বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় পালিয়ে যায় স্বামী হেলাল হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) রাজিব কর। তিনি জানান ঐ দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এর মধ্যে স্ত্রী সুমির নামে ২টি এবং তার স্বামী হেলাল হোসেনের নামে ৬টি মামলা রয়েছে।

ওসি আরো ও বলেন, ওই দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সুমি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার স্বামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...