সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইকুয়েডরের স্বপ্নভেঙে শেষ ষোলতে সেনেগাল

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের মঞ্চে ‘এ’ গ্রুপের খেলার শেষদিনে সবার চোখ ছিল সেনেগাল-ইকুয়েডর ম্যাচের দিকে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস ব্যতীত আর কোন দল জায়গা করে নেয় শেষ ষোলর পরবর্তী রাউন্ডে। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এদিন সেনেগালের সামনে জয়ের বিকল্প ছিল না কিছুই।

অন্যদিকে জিতলে তো ভালো, না হলে ড্র করলেও শেষ ষোলতে জায়গা করে নিতো ইকুয়েডর। তবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইকুয়েডরকে জয় বা ড্র নয়, বরং হারের তিক্ত স্বাদের সঙ্গে কান্নার জলে ভাসিয়েছে সেনেগাল। ২-১ গোল ব্যবধানে হারিয়ে নেদারল্যান্ডসের পাশাপাশি শেষ ষোলতে জায়গা করে নিলো সাদিও মানেবিহীন সেনেগাল।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে ব্যাকফুটে ছিল সেনেগাল। দ্বিতীয় ম্যাচে কাতারকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রেখেছিল সেনেগাল। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরকে কাঁদিয়ে পরের রাউন্ডে জায়হা করে নিলো সেনেগালিয়াজরা।

অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাতারকে হারিয়ে দারুণ শুরু করেছিল ইকুয়েডর। দারুণ আত্মবিশ্বাসী দলটি দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে করেছিল ড্র। তবে সেনেগালের বিপক্ষে পেরে উঠল না এন্নের ভ্যালেন্সিয়ারা। হেরে কান্নায় ভেঙে পড়েন দলটির ফুটবলাররা।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন প্রথমার্ধে ইসমাইলা সারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মোয়েসেস সেইসিডো ইকুয়েডরের পক্ষে গোল করে ম্যাচে সমতা ফেরায়।

তবে এর ৩ মিনিট পরে সেনেগালের অধিনায়ক কালিদো কোলিবালি ইকুয়েডরের জালে জয়সূচক গোল করে বসেন। ম্যাচের বাকি সময় চেষ্টার সব চালিয়েও ম্যাচ ড্র করতে পারেনি ইকুয়েডর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...