রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কাপ্তাই লেকে পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্মে 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে যাওযায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে এসেছে।  

রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন চট্টগ্রাম নিউজ  প্রতিবেদককে জানান, কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে অত্র কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তিনি আরোও জানান এ কেন্দ্রের ১ নং ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যেকোন সময়ে এটি চালু করা হবে। তবে কাপ্তাই লেকে পানি সল্পতায় ১ নং ইউনিট সহ ৩,৪ ও ৫ নং ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির পরিমাণ ছিল ৯০.০৯ফুট মীন সী লেভল(এম,এস,এল)। লেকে রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০৬.৪ (এম,এস,এল) এবং কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯(এস,এস,এল)।

প্রসঙ্গতঃ পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর ৫ টি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে বছরের এই মৌসুমে কাপ্তাই লেকে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি নৌ চলাচলও বিঘ্ন ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...