বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পোল্যান্ডের বিপক্ষে হেরে অপেক্ষা বাড়ল সৌদির

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে বিশ্বকে চমকিয়ে দেয় সৌদি আরব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পোল্যান্ডকে হারালেই শেষ ষোলোতে খেলা নিশ্চিত হতো সৌদির।

এমন সহজ সমীকরণের ম্যাচে খেলতে নেমে ৩৯ ও ৮২ মিনিটে দুই গোল খেয়ে হেরে যায় সৌদি আরব। এই পরাজয়ে তাদের শেষ ষোলোতে ওঠার অপেক্ষা বাড়ল। এখন তাদের অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জিতলে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সৌদি আরব।

শনিবার কাতারের ইডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদির বিপক্ষে ৩৯তম মিনিটে গোল করে পোল্যান্ডকে এগিয়ে নেন জিলেনস্কি। তবে মূল কৃতিত্বটা ছিল লেভান্ডোভস্কির। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সের মধ্যে পেয়েও শট নেননি বার্সা স্ট্রাইকার। কাটব্যাক করে সতীর্থ জিলেনস্কিকে বল দিলে জোরাল শটে জালে জড়ান তিনি।

কয়েক মিনিট ব্যবধানে ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে সেলিম আল-দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান পোলিশ গোলকিপার স্ট্যাসনি। ফিরতি বল উড়িয়ে মারেন মোহামেদ আল-ব্রেইক।

সেই পেনাল্টি মিস করেন সৌদির তারকা খেলোয়াড় সালিম আল-দাউসারি। পেনাল্টির সেই সুযোগ মিস হওয়ায় হতাশায় মূষড়ে পড়েন সৌদির ফুটবলাররা।

প্রথমার্ধে এরপরও গোলের সুযোগ পায় সৌদি। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় মুসলিম দেশটি।

দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে ফের গোল করে পোল্যান্ডকে এগিয়ে নেন জিলেনস্কি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...