বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিএনপি এবার ক্ষমতায় আসলে; বাংলাদেশটা গিলে খাবে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবার ক্ষমতায় আসলে; বাংলাদেশটা গিলে খাবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে স্বাধীনতার চেতনাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। স্বাধীনতার আদর্শকে পদদলিত করেছে। ক্ষমতায় থাকতে গণতন্ত্র গিলেছে; বিদ্যুৎ গিলে খেয়েছে; এবার ক্ষমতায় আসলে; পুরো বাংলাদেশটাকে গিলে খাবে।

আজ যশোর স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতা করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেঈমানের দল; খুনির দল, তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বড় লোকের বাড়িতে কুকুর থাকে আর দরজায় লেখা থাকে কুকুর হতে সাবধান। ঠিক তেমনি এখন বিএনপি হতে সাবধান। বিশ্বাস ঘাতকের অপর নাম জিয়াউর রহমান।

তিনি বলেন, পলাশী যুদ্ধের সেনাপতি ছিল ইয়ার লতিফ আর ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যকান্ডের সেনাপতি ছিল জিয়াউর রহমান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায়না। বিএনপি কোন মুখে গণতন্ত্র, আইনের শাসন, নির্যাতনের কথা বলে!

তিনি বলেন, ‘কষ্ট মানুষের আছে। শেখ হাসিনা নিজেও কষ্ট পাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি ক’ঘন্টা ঘুমান? বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা। আমরা ভাগ্যবান পঁচাত্তর পরবর্তীকালে বাংলাদেশে এত ভালো-সৎ মানুষ, রাজনীতিতে এত পরিশ্রমী মানুষ আর একজনও আসেনি। কাজেই বাংলাদেশকে বাচাঁতে হলে আওয়ামী লীগকে বাচাঁতে হবে, আর শেখ হাসিনাকে বাচাঁতে হবে।

আগামী নির্বাচনে নৌকা বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।’ নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এবার আগুন সন্ত্রাস করতে আসলে আমরা ছাড় দেবনা। ওদের অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, আমিরুল ইসলাম মিলন এমপি, ইকবাম হোসেন অপু এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী পারভীন জামান কল্পনা, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন, ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, শেখ আফিল উদ্দিন এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দিন এমপি ও ছাত্রলীগর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ...