রবিবার, ২৬ জুলাই ২০২৬

মহেশখালীতে লবণ চাষী কল্যাণ সমিতির নামে চাঁদাবাজি:দুই প্রতারক আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

মহেশখালীতে লবণ চাষী কল্যাণ সমিতি নামে একটি সংগঠনের পরিচয়ে প্রতারণার মাধ্যমে মাতারবাড়ী বিভিন্ন ওয়ার্ডে অসহায় হত দরিদ্র মানুষদের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ২ থেকে ৩শ টাকা করে আদায় করার সময় দুই প্রতারককে আটক করে স্থানীয় গ্রাম আদালতের চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছে জনতা।

২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে  উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো উপজেলার হোয়ানকের পুঁইছড়া গ্রামের রিপন কান্তি দে ও বড় ছড়া গ্রামের হোসেন আহমদ।

জানা গেছে, লবণ চাষী কল্যান সমিতির নাম দিয়ে এই ভুঁইফোড় সংগঠন দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল। এই সংগঠনের কোন অনুমোদন নাই । তারা লবণ চাষীদের ঋণের ব্যবস্থা করে দিবে বলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মাতারবাড়ী শ্রমিক অধিকার আন্দোলনের নেতা আসিফ ইকবাল তার নামিয় ফেসবুক লাইভে এসে এক ভিড়িও বার্তায় জনতা কর্তৃক হাতেনাতে আটকের বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে তাঁদের শাস্তির দাবি করেন।

এসময় মাতারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ এক প্রক্রিয়ায় বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। তবে লবণ সংগঠনের নামে চাঁদাবাজি জগন্যতম অপরাধ। এমনিতে জায়গা জমি দিয়ে সর্বশান্ত এই এলাকার মানুষ। চাকরি সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। এই সব সংগঠনের নেতা ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...