বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বুবলীর সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই: শাকিব খান

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর সঙ্গে কোনো ধরণের যোগাযোগ নেই বলে জানিয়েছেন শাকিব খান। বুবলির জন্মদিন উপলক্ষে বুবলীকে ডায়মন্ডের নাকফুল দেওয়ার বিষয়ে জানতে চাইলে এক গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

জানা গেছে, বুবলীর জন্মদিন ছিল ২০ নভেম্বর। এবারের জন্মদিনটা বিশেষ ছিল এ নায়িকার জীবনে। জন্মদিন উপলক্ষ্যে তিনি নাকি স্বামীর কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন।

আর এ নিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে যেন চলছে সামাজিক যোগাযোগমাধ্যমের বাগযুদ্ধ। এ যেন দুই সতীনের যুদ্ধ! তবে বুবলীকে কোনো উপহারই দেননি বলে জানিয়েছেন শাকিব খান।

এ বিষয়ে তিনি বলেন, বুবলী ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটি কথা বলতে চাই— কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগই নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি।

দুদিন আগে জন্মদিন উপলক্ষ্যে বুবলী তার ফেসবুক পোস্টে শেহজাদ খান বীরের বাবার কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা জানান। এ উপহার নিয়ে উচ্ছ্বসিত বুবলী। এর পরই বুবলী-শাকিবের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করতে থাকেন যে, তাদের সম্পর্কের টানাপোড়েন শেষ হতে চলেছে।

বুবলী জানান, গত সপ্তাহে উপহার দিয়েছেন শাকিব খান। তবে উপহারটি কী, তা আগে জানতেন না তিনি। খোলার পর যখন হীরের নাকফুল দেখেন, তখন চোখে পানি এসেছিল তার। সেটি হাতে নিয়ে আবেগপ্রবণও হয়েছিলেন। এমনকি এ উপহারকে অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করেন বলে জানান নায়িকা।

বুবলীকে শাকিবের দেওয়া উপহার নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি সাধারণ পাঠকের মতো তারকাদেরও চোখে পড়ে। এমনকি শাকিব খানের প্রথম ছেলে আব্রাম খান জয়ের মা অপু বিশ্বাসেরও দৃষ্টিগোচর হয়। সংবাদটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এ নায়িকা।

মঙ্গলবার অপু বিশ্বাস নিজের ফেসবুক পোস্টে সংবাদের লিংকটি শেয়ার করে ক্যাপশনে খোঁচা মেরে লেখেন— ‘কী যে মজা’। আর এর আগে জুড়ে দিয়েছেন দশটি হাসির ইমোজি, যা নিয়ে মন্তব্যের ঘরে বুবলীকে নিয়ে নানা কথা বলছেন শুভাকাঙ্ক্ষীরা। তবে সেখানে কারও মন্তব্যে সাড়া দেননি অপু বিশ্বাস।

তবে থেমে থাকার পাত্রী বুবলীও নন। ফেসবুকে অপু বিশ্বাস বেনামে বুবলীকে খোঁচানোর জবাব আবার দিলেন বুবলী।

তিনিও পাল্টা ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে অপু বিশ্বাসের নাম উল্লেখ না করে একহাত নিয়েছেন।

বুধবার ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলে এক স্ট্যাটাসে লেখেন, একজন হঠাৎ করেই বলে উঠল— ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে, এটিই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় তার শয়নে-স্বপ্নে শুধুই আপনি, হা হা হা।

আর এই পোস্ট শেয়ার করার পর অপু বিশ্বাস থেমে থাকেননি। আবার তিনিও করলেন পাল্টা আক্রমণ। এবার অপু নিজের ফেসবুকে আবার পোস্ট করেছেন। কিন্তু বুবলীর নাম উল্লেখ করেননি। তিনি লিখেছেন, শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি। বেটি বেটি বেটি।

এবার এই ‘বেটি’ শব্দটির মানে অপু বিশ্বাসকে শেখালেন বুবলী। যদিও এই পোস্টেও বুবলী সরাসরি অপু বিশ্বাসকে বলেননি। তবু দুজনের ফেসবুক পোস্টই প্রমাণ করে এটি অপুকে নিয়েই লেখা।

বুবলী এবার তুষার নামের এক সাংবাদিকের পোস্ট শেয়ার করে লিখেছেন— ‘ঠিক দাদা, যার যেমন চিন্তা’। তার পর দিয়েছেন তিনটি হা হা হা ইমোজি।

বুবলী অপুর সামাজিক যোগাযোগমাধ্যমে লড়াইয়ের মধ্যে নতুন বিতর্ক তৈরি করে দিলেন শাকিব। তিনি জানালেন, বুবলীর পোস্ট সঠিক নয়। তিনি তাকে জন্মদিনে কোনো উপহার দেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...