রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কক্সবাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার ঝিলংজা মেডিকেল কলেজের পিছনের এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. নুর (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নুর ঝিলংজা জানার ঘোনা এলাকার মৃত রশিদ মিস্ত্রির ছেলে। তবে পরিবারের দাবী পরিকল্পিতভাবে নুরকে হত্যা করা হয়েছে।

কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে নুরের স্ত্রী সাবেকুনাহার বলেন- মেডিকেল কলেজের পিছনের এলাকায় সোলাইমান নামে একব্যক্তির নির্মাণাধীন ভবনে কয়েকদিন ধরে রাজমিস্ত্রির কাজ করছিল আমার স্বামী মো. নুর। ধারাবাহিকতায় মঙ্গলবারও সেখানে কাজে যায়। কিন্তু দুপুরের দিকে ভবনের মালিক সোলাইমান ও তার স্বজন ফরিদের সাথে কথা কাটাকাটি হয়। ঢালাই কাজে একটি ভাইব্রেটর মেশিন দিয়ে কাজ করতে বলে মালিক পক্ষ। কিন্তু ভাইব্রেটর মেশিনে বিদ্যুতের একটু ঝামেলা থাকায় সেই মেশিন দিয়ে কাজ করতে অনিহা প্রকাশ করে মো. নুর। তারপরও জোর করে সেই মেশিন দিয়ে কাজ করান ভবনের মালিক। কাজের এক পর্যায়ে সন্ধ্যার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে সেখানে কর্মরত শ্রমিকরা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, সন্ধ্যা ৭ টার দিকে মো. নুর নামে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কারণে তাকে হাসপাতালে আনা হয়েছে বলে স্বজনরা জানিয়েছে। তবে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার কথা শুনেছি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে। তবে এবিষয়ে কেউ এখনো এজাহার বা অভিযোগ দায়ের করেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...