বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইরানকে ৬ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ তো দূরে থাক, কখনও খেলার সুযোগই হয়নি ইরানের। সেই সাথে এর আগে কখনও প্রথম পর্ব উৎরাতে না পারা ইরানের জন্য প্রথম ম্যাচেই গতবারের সেমি-ফাইনালিস্ট দের মুখোমুখি হওয়াটা যেন হয়ে এসেছে মরার ওপর খাড়ার ঘা হয়ে। প্রথম দেখায় তাই ইংল্যান্ডের তেজ ভালই টের পেল ইরান।

ইংল্যান্ডের তরুণ সিংহদের হুংকারে লেজ গুটিয়ে ফিরতে হয়েছে তাদের। বিশ্বকাপে আসার আগে টানা ছয় ম্যাচে জয়ের মুখ না দেখা ইংল্যান্ড নিজেদের খুঁজে পেয়ে ইরানকে উড়িয়ে দিয়েছে ৬-২ গোলে।

ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে হ্যারি কেইনের বাড়ানো দুর্দান্ত এক বলকে ঠেলে দিতে গিয়ে সতীর্থের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইরান গোলরক্ষক আলি রেজা বেইরানভান্দ। দীর্ঘ সময় ধরে চিকিৎসা নেওয়ার পর উঠে দাঁড়ালেও কয়েক মিনিটের মাথায় নাকের ওই আঘাতেই বিদায় নিতে হয় তাকে। ইরান যেন মানসিকভাবে সেখানেই পিছিয়ে পড়ে অনেকটাই।

ইরানের ওপর চেপে বসা ইংল্যান্ডের গোলমুখে গেরো খুলে ৩৫ মিনিটের মাথায়। মিডফিল্ডে জায়গা বানিয়ে বাঁ প্রান্তে ছুটন্ত লুক শয়ের উদ্দেশ্যে বল বাড়ানো হলে ডি-বক্সে ওঁত পেতে থাকা জুড বেলিংহামকে খুঁজে নেন তিনি। সেখান থেকে দারুণ এক হেডারে জালের ডান কোণে বল জড়িয়ে বিশ্বকাপ অভিষেকেই ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম হিসেবে গোলের খাতা খুলেন এই বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার।

বেলিংহামের অনুপ্রেরণায় নিজের বিশ্বকাপ অভিষেককে রাঙিয়ে তুলতে পাদপ্রদীপের আলোয় নিজেকে নিয়ে আসেন আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা বুকায়ো সাকা। কর্নার থেকে হ্যারি ম্যাগুয়েরের হেডার নিজের সামনে পেয়ে আঁটসাঁট জায়গা থেকে দুর্দান্ত এক হাফ ভলিতে বল জালে জড়ান তিনি। এরপর অতিরিক্ত ১৪ মিনিটের সুযোগ নিয়ে যোগ হওয়া সময়ের প্রথম মিনিটেই কেইনের বাড়ানো দারুণ এক নিচু ক্রস থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল পেয়ে যান রাহিম স্টার্লিং। প্রথমার্ধেি ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের ফলাফলটাও কার্যত নিশ্চিত করে ফেলে ইংল্যান্ড।

প্রথমার্ধের শুরুতেই ইরান কোচ কার্লোস কিরোজ তিনটি পরিবর্তন করলেও ইরানের ভাগ্যে আসেনি তেমন কোনও পরিবর্তন। ৬২ মিনিটের মাথায় বদলি গোলরক্ষক হোসেইনি বল বাড়ানোয় দুর্বলতা দেখালে সেটার সুযোগ নিয়েই স্টার্লিং বল বাড়ান বাঁ প্রান্তে থাকা সাকার দিকে। বল পেয়েই দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে সেখানেই জায়গা বানিয়ে বাঁ পায়েে শটে বল দ্বিতীয়বারের মত জালে জড়ান সাকা। তবে ঠিক পরের মিনিটেই ইংল্যান্ডের ডিফেন্ডারদের গাছাড়া অবস্থার সুযোগ নিয়ে দারুণ এক ফিনিশ করেন ফর্মে থাকা তারিমি।

তারিমির সেই গোল শেষমেশ কেবলই সান্ত্বনাসুচক হয়েই থেকেছে। কেইনের রক্ষণ চেরা পাস ৭১ মিনিটের মাথায় ডান প্রান্তে থাকা মার্কাস রাশফোর্ডকে খুঁজে নিলে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। সেই সাথে বদলি হিসেবে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েন তিনি। যোগ হওয়া দশ মিনিটের প্রথম মিনিটে দুই বদলির সংযোগে এরপর ইংল্যান্ড পায় নিজেদের ষষ্ঠ গোলের দেখা।

রাশফোর্ডের বাড়ানো পাস ডানে ওঁত পেতে থাকা ক্যালাম উইলসনকে খুঁজে নিলে নিঃস্বার্থভাবে সেই বল তিনি জ্যাক গ্রিলিশের দিকে বাড়িয়ে দিলে সেখান থেকে গোল পেতে ভুল করেননি তিনি। তবে হাল ছাড়ার আগে হাল ছাড়েনি ইরান। শেষদিকে সর্দার আজমুনের প্রচেষ্টা প্রতিহত করেন জর্ডান পিকফোর্ড। তবে শেষ মুহূর্তে আকস্মিক পেনাল্টি পেয়ে গোলে সেখান থেকে দ্বিতীয়বারের মত বল জালে জড়ান তারেমি।

ইংল্যান্ড অবশ্য মাঠ ছেড়েছে বড় জয়ের তৃপ্তি নিয়ে। আর সেই সাথে বিশ্বকাপের জন্য শক্ত বার্তা দিয়ে রাখল ‘থ্রি লায়নস’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...