রবিবার, ২৬ জুলাই ২০২৬

পরিবার প্রেমের সম্পর্ক মেনে নিলেও বাদ সাধল পরীক্ষা

গিয়াস উদ্দিন

পূর্ণা রুদ্র (১৮)। গত দুই বছর আগে এক ছেলের সাথে গড়ে ওঠে তাঁর প্রেমের সম্পর্ক। যদিও তাদের এই সম্পর্কের কথা পরিবার পর্যন্ত গড়ালে উভয়ের পরিবার তা মেনে নেয়। তবে এরমধ্যে বাধ সাধল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। সর্বশেষ হিসাববিজ্ঞান দ্বিতীয় পরীক্ষায়ও সে অংশ নিয়েছিল। তবে পরিবারের দাবী ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে বলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই পরীক্ষার্থী।

সোমবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুদ্র পল্লীতে এই ঘটনা ঘটে।

আত্মহননকারী পূর্ণা ওই পল্লীর মধ্যপ্রাচ্যে প্রবাসী সরোজ রুদ্রের মেজ কন্যা। সে চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থানীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল উদ্দিন।

তিনি আরও জানান, ওই পরীক্ষার্থীর আত্মহননের খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এইচএসসি পূর্ণা রুদ্রের মরদেহ উদ্ধার করে। এরপর সুরুত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এর মর্গে প্রেরণ করেছে।

মেয়ের মরদেহের সাথে থানায় ছুটে আসা এইচএসসি পূর্ণা রুদ্রের মা পার্বতী রুদ্র অশ্রুসিক্ত নয়নে গণমাধ্যমকর্মীদের জানান, সকালে রান্না ঘরে মেয়ে আমার সাথে তরকারি কুটে দেয়। তারপর আমি পার্শ্ববর্তী মন্দিরে প্রার্থনা করার জন্য যায়। এ সময় আমার মেয়ে পূর্ণা রুদ্র তাঁর শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মন্দির থেকে ফিরে এসে দেখি সে (পূর্ণা রুদ্র) ফ্যানের সাথে ঝুলে আছে।

তবে তাঁর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি (পার্বতী রুদ্র) বলেন, গত দুই বছর আগে উপজেলার মির্জাপুর ইউনিয়নের (বর্তমানে তারা চৌধুরী হাট এলাকায় বসবাস করে) এক ছেলের সাথে গড়ে ওঠে তার প্রেমের সম্পর্ক। তাদের এই সম্পর্ক আমরা পারিবারিকভাবে মেনে নেয়েছিলাম। তবে গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় সে সর্বশেষ হিসাববিজ্ঞান ২য় পরীক্ষায়ও অংশ নিয়েছিল। কিন্তু তাঁর ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে বলে চিন্তায় নাওয়া-খাওয়ায় অনিয়ম করছিল। যদিও তা আমরা খেয়াল করতে পারিনি। এরমধ্যে আমার অনুপস্থিতিতে সে সোমবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এদিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, এইচএসসি পরীক্ষার্থী পূর্ণা রুদ্রার মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...