সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফটিকছড়িতে আলোচিত ইউসুফ হত্যার আসামী রায়হার গ্রেফতার

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ির ভূজপুরে আলোচিত ইউসুফ হত্যাকাণ্ডের আসামী ফজলুল করিম রায়হানকে গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ।

গত ১৭ নভেম্বর রাত ১১ টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে থানার ওসি (তদন্ত) আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি টীম  তাকে গ্রেফতার করে। পরদিন দুপুরে আসামীকে ভুজপুর থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে আসামীর দেয়া তথ্যমতে নিজ এলাকা থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি ছুরি, ১টি লোহার পাইপ ও টি ধামা উদ্ধার করে পুলিশ। ১৯ নভেম্বর সকালে আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন ,ভুজপুরে আলোচিত ইউসুফ হত্যাকাণ্ডের আসামী রায়হানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার পাইপ, ছুরি ও ধামা উদ্ধার করা হয়েছে। আদালতে সে ১৬৪ ধারা জবানবন্দীতে হত্যয় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য -এ বছরের ১১ সেপ্টেম্বর সকালে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের আজালা পাড়া এলাকায় নিজের মৎস ও মুরগির খামারেরে পাশ্ববর্তী স্থান থেকে ইউসুফের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন মা জাহানারা বেগম বাদী হয়ে স্থানীয় ৬ জনকে সুনির্দিষ্ট আসামী করে ভুজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৬ আসামীর মধ্যে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...