মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কাতার ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে পর্যটন নগরী কক্সবাজারে। বিশ্বকাপ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ব্রাজিল সমর্থকরা।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার শহরের কলাতলী সংস্কৃতি কেন্দ্রের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের কলাতলী সড়ক প্রদক্ষিণ করে সুগন্ধা পয়েন্টের সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে শিশু থেকে বৃদ্ধাসহ নানা বয়সের হাজার হাজার ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। এসময় হাজারো কণ্ঠে ব্রাজিল ফুটবল দল বিজয়ের নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের জনপদ।

র‌্যালির নেতৃত্বে দিয়েছেন, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, রাজনীতি নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ।

এ সময় আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে ব্রাজিলের নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। ব্রাজিল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।

ব্রাজিল-সমর্থক মঈন উদ্দিন বলেন, চার বছর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই ব্রাজিল-সমর্থকদের মিলনমেলা।

খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতারের বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার ব্রাজিল বিজয় হবে। এটাই আয়োজকদের প্রত্যাশা।

অনুষ্ঠানের সমন্বয়ক ছৈয়দ আলম বলেন, কক্সবাজারে ব্রাজিল সাপোর্টারদের নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন। আমরা এভাবেই এক হয়ে ব্রাজিলের খেলাগুলো সবাই মিলে দেখব। আর ব্রাজিল দলকে সমর্থন করব।

ব্রাজিল সমর্থক শাহীন মাহমুদ রাসেল বলেন, এবার কাতার বিশ্বকাপে হেক্সা শিরোপার মাধ্যমে আবারও ব্রাজিল আটশো কোটি মানুষের হৃদয় জয় করবে বলে আমরা প্রত্যাশা করি।

তবে আর্জেন্টিনার সমর্থকদের এখন পর্যন্ত কোন কার্যক্রম দেখা যায়নি কক্সবাজারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...