রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চন্দনাইশে ৫ করাতকলকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশ উপজেলায় লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া ও কাঠ ক্রয়-বিক্রয়ের বৈধ হিসাব সংরক্ষণ না করায় ৫ টি করাতকলকে সর্বমোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ১৬ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের নেতৃত্বে হাশিমপুর ইউনিয়ন ও সাতবাড়িয়া ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, লাইসেন্সবিহীন করাতকল স্থাপন বা পরিচালনা, মেয়াদ শেষ হওয়ার আগে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হওয়া, ক্রয়-বিক্রয় করা যাবতীয় কাঠের হিসাব সংরক্ষণ না করার অপরাধে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর ১২ ধারায় ৫টি করাতকলকে মোট ১৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অভিযানে বাজেয়াপ্ত করা কাঠ বিধি মোতাবেক নিলাম করে সরকারি কোষাগারে জমা করা হবে। এসময় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে জনগণের হাঁটাচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদের সতর্ক করা হয়েছে।জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসময় বরগুনি বিট কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাকসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...