সোমবার, ২৭ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মাদরাসার অর্ধকোটি টাকার সম্পত্তি দখলমুক্ত 

সাফায়েত মেহেদী, মিরসরাই

মিরসরাইয়ে মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অর্ধকোটি টাকার সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মিঠাছরা বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার গর্ভনিং বডির সদস্য সচিব ও অধ্যক্ষ মো. এমদাদ উল্লাহ খাঁন জানান, স্থানীয় প্রভাবশালী মো. লৎফুল হক, মো. নুরুল আলম, মো. ফখরুল ইসলাম, মো. শামীম উদ্দিন চৌধুরী ও মো. কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদারাসার নামীয় ২.৩০ শতক জায়গার উপর দালান নির্মাণ করে দোকান করে আসছেন। একাধিকবার তাদের জায়গায় ছেড়ে দেওয়ার জন্য বলার পরও তারা ছেড়ে দেয়নি। সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসকের সরনাপন্ন হলে জেলা

প্রশাসক মমিনুর রহমান গত ১১ আগস্ট অবৈধ দখলদারের নাম উল্লেখ করে

অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ জারী করেছেন। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বুঝে নিয়ে জেলা প্রশাসক বরাবরে নিশ্চিত করার জন্য মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। নোটিশ দেওয়ার ৩ মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার সকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব উচ্ছেদ অভিযান পরিচালনা করে মাদরাসার জায়গা দখলমুক্ত করা হয়। মাদরাসার সম্পত্তি দখলমুক্ত করার জন্য তিনি চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাসুদ কামাল এবং সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আরাফাত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...