মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে “হেমন্তের আমন্ত্রণ ” উৎসব অনুষ্ঠিত 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

 ” হৈমন্তিকা এসো এসো, এসো হিমেল – শীতল বন তলে” কাজী নজরুল ইসলামের প্রকৃতি পর্যায়ের এই গানটি যখন বেতার ও টিভি শিল্পী রাজেস সাহা এবং পৃথ্বীরাজ সাহার সুরেলা কণ্ঠে গীত হচ্ছে, তখন হাজার খানেক দর্শক মন্ত্র মুগ্ধের মতো পিনপতন নীরবতায় উপভোগ করছে সেই গান।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা আড়াই টা হতে সন্ধ্যা সাড়ে ৭ টা অবধি রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠিত হলো “হেমন্তের আমন্ত্রণ ” শীর্ষক হেমন্ত উৎসব।

উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের আয়োজনে আনিকা, অদ্রিজা ও মেসিং এর প্রানবন্ত উপস্থাপনায় উৎসবে ছিল হেমন্ত ঋতুকে নিয়ে রচিত গান, কবিতা, জারি গান, নৃত্যানুষ্ঠান এবং নানা রকম পিঠা পুলির আয়োজন।

একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক বিপুল বড়ুয়া, নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এ্যানি ও সংগীত শিক্ষক জ্যাকলিন তনচংগ্যার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একক, দ্বৈত ও সমবেত সংগীত পরিবেশন ছাড়াও বিশিষ্ট বাংলা ঢোল বাদক রবিন দাশের একক ঢোল বাদন, এছাড়া মুল আকর্ষন সমবেত যন্ত্র সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে আরোও প্রানবন্ত করে।

উৎসব প্রাঙ্গনে ১৪ টি স্টলে বিক্রেতারা হরেক রকম পণ্য, পিঠা, খেলনা, হস্তশিল্প সাজিয়ে রাখেন এবং মেলায় আগত ক্রেতাদের নিকট বিক্রি করেন। মেলায় স্টলে অংশ নেওয়া উদ্যোক্তা শারমিন নিশি জানান, আমাদের স্টলে হেমন্ত থিম কেক, প্যান কেক, পাটিসাপটা, কেক পুডিং, মিনি টাভ কেক, জার কেক, ব্রেপ ফিংগার, ডার্গ এবং হোয়াইট চকলেট সহ নানা রকম পিঠার আয়োজন ছিল, যা সবাইকে মুগ্ধ করেছে।

মেলায় স্টল দেওয়া সারদা বিউটিপার্লার এর উদ্যোক্তা তুলিকা দে জানান, হারেক রকম জুয়েলারি আইডেম, কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী তিনি তার স্টলে বিক্রয় করছেন।

অন্যদিকে মেলায় স্টলে অংশ নেওয়া চট্টগ্রাম থেকে আগত গোপী কালেকশন এর উদ্যোক্তা টুম্পা দাশ জানান, দেশী-বিদেশী শাড়ি, থ্রি-পিচ, জুয়েলারি আইটেম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তার দোকানে। এছাড়া সাত রং স্টলে বিভিন্ন ধরনের কাপড় নিয়ে পসরা সাজিয়েছেন উদ্যোক্তা জ্যাকলিন তনচংগ্যা। তিনি জানান, আমাদের পিনন-খাদি, থ্রিপিস, টপস, পাঞ্জাবী, ফতুয়া, বার্মিজ লুংগী, চন্দন, শীতের জন্য মাফলার, টুপি পাওয়া যাচ্ছে, এবং বিক্রি অনেক ভালো হয়েছে বলে তিনি জানান।

শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম এ শাহ জালাল, কেপিএম এর এমডি প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী,

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব নাট্যজন আনিছুর রহমান প্রমুখ।

এইসময় কাপ্তাই শিল্পকলা একাডেমির সদস্যরা সহ সহ দুর দুরান্ত থেকে আগত নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

আরও পড়ুন

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...