রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইসলাম ধর্মে মানুষ হত্যাকারীর কোন স্থান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এম.পি বলেছেন, ইসলাম ধর্মে মানুষ হত্যাকারীর কোন স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। এ দেশে যখন সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান ঘটে, তখন সারা বিশ্বের মানুষ নড়েচড়ে বসেছিল। তখন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ ফতুয়া দিয়েছিলেন, গাছের ঢাল ভাঙ্গলেও প্রয়োজন ব্যতিত তা করা যাবে না। আমাদের দেশে মাদক তৈরী হয় না। মাদক আসে বিদেশ থেকে। মাদকের জন্য আইন পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। 

আজ (মঙ্গলবার) বিকালে সাতকানিয়া উপজেলার মাদার্শা বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পরপরই যখন ঘরের মা-বোন ও জনপ্রতিনিধি মাদকের বিরুদ্ধে এক হয়েছেন তখন মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের ঠাঁই কোনদিন এ দেশে হবে না। ২০১৩সালে জঙ্গীবাদের উত্থান আমরা দেখেছিলাম। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও তার জোট ঘোষণা দিয়ে ৯২দিন সন্ত্রাস করে বাসে আগুন দিলে বাবা-ছেলে মারা যান। এর জবাবে প্রধানমন্ত্রী আগুনে পোড়া রোগীদের চিকিৎসার জন্য বার্ণ ইউনিট হাসপাতাল খুললেন। এটিই হলো প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবতা। পরে আলেম-ওলামা থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সন্ত্রাসীদের হটিয়ে দেয়া হয়। বর্তমানে বিজিবি ও কোস্টগার্ডকে শক্তিশালী করা হয়েছে মাদকের বিরুদ্ধে অভিযান চলছেই, মাদককে কোনক্রমে এদেশে ঢুকতে দেয়া হবে না। নতুন প্রজন্মকে মাদক থেকে উদ্ধার করতে হবে, এটিই আমাদের ওয়াদা। এজন্য জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকদের সহায়তা কামনা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জেলখানায় যেসব অপরাধী থাকেন, তার মধ্যে শতকরা ৬০ভাগ হচ্ছে মাদক মামলার আসামী। আগামীতে সরকারি চাকরি পেতে ডোপটেস্ট আবশ্যিক করা হয়েছে। পুলিশের সেই ব্যবস্থা চলছে। অন্যদিকে চরমপন্থী ও জলদস্যু যারা আত্মসমর্পন করেছেন তাদের মামলাগুলো তুলে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়া হচ্ছে। মনে রাখতে হবে, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত ও ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত হবে ও এগিয়ে যাবে। দেশের মানুষ তা মনে করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু যখন এদেশ স্বাধীন করেছেন তখন তিনি অসাম্প্রদায়িক দেশ গড়ার ঘোষনা দিয়েছিলেন। তারই আলোকে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের মানুষ যাতে তার নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারে তা নিশ্চিত করেছেন। শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রীই নয়, তিনি হৃদয় দিয়ে ইসলামকে ধারণ করেন। তিনি ঘোষণা দিয়েছেন কোরআন সুন্নাহ’র বিরুদ্ধে তিনি কিছু করবেন না। কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিলে অনেকেই অনেক কথা বলেছেন, মনে রাখবেন প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামায পড়েন, তার হাতেই বাংলাদেশ।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, ফয়েজ আহমদ লিটন, চেয়ারম্যান, আ ন ম সেলিম, আ ফ ম মাহবুবুল হক সিকদার, নাছির উদ্দীন টিপুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ার চুনতিতে নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উদ্বোধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

আরও পড়ুন

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...