মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তুমব্রু সীমান্তে গোলাগুলি, র‌্যাব সদস্য আহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের কোনাপাড়ার মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। 

সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুলিতে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই রিপন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০টার দিকে গুলিবিদ্ধ এক র‌্যাব সদস্যকে সদর হাসপাতালে আনা হয়। তবে তার নাম তিনি জানাতে পারেননি।

স্থানীয়রা জানান, শূন্যরেখায় মিয়ানমা‌রের বি‌চ্ছিন্নতাবাদী সংগঠন আল ইয়া‌কিন(আরসা) বা‌হিনীর সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালানরোধে অভিযান পরিচালনা করতে কক্সবাজা‌রের র‍্যাব-১৫ এর সদস্যরা সেখা‌নে মিয়ানমার সীমান্তে অভিযান চালান। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আল ইয়াকিন বা‌হিনীর সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ত‌বে কাদের মধ্যে এ গোলাগু‌লি হ‌য়ে‌ছে তা এখনও বলতে পারছি না। বিস্তারিত খোঁজ নি‌য়ে জানানো যাবে।’

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, কোনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি।

এদিকে রাত ১০ টার দিকে গুলিবিদ্ধ একজন র‍্যাব সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম সোহেল বড়ুয়া।

শূন্যরেখায় বসবাসরত রোহিঙ্গারা জানিয়েছেন, শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পেও হতাহতের ঘটনা ঘটেছে৷ তবে ঠিক কতজন আহত বা নিহত হয়েছে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...