মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নির্বাচন অংশগ্রহণমূলক হবে, প্রত্যাশা জাপানের

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করছেন জাপানী রাষ্ট্রদূত ইতো নাওকি। বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া গুরুত্বপূর্ণ।

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। জাপানি রাষ্ট্রদূত কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়েও।

রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ‘মিট দ্য এম্বাসাডর’ অনুষ্ঠান। এবারের অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

উঠে আসে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, জাপান-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর, রোহিঙ্গা প্রত্যাবাসন-সহ নানা ইস্যু।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া গুরুত্বপূর্ণ। জাপান আশা করে, নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হবে।

তিনি বলেন, “পুলিশ কর্মকর্তারা আরও সতর্ক হবেন বলে আমরা আশা করছি। জাপান বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে।

বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে আমাদের চাওয়া থাকবে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও সামনে এগিয়ে যাবে।

আর উন্নয়ন ও অগ্রযাত্রা চলমান রাখতে হলে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। সেজন্য আমাদের চাওয়া থাকবে, নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে সকল দল অংশগ্রহণ করবে।”

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেন ইতো নাওকি। পাশাপাশি উন্নয়ন, অবকাঠামো নির্মাণসহ অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশ্বস্ত বন্ধু হিসেবে জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে জানান জাপানি রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে জাপানি রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে সবসময় বাংলাদেশের পাশে আছে জাপান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...