মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে এলো ১০ জাহাজ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দেশ থেকে আসা চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় ১০টি জাহাজ। এসব জাহাজ থেকে চাল, ডাল, গম, চিনিসহ খাদ্যপণ্য শুল্কায়ন ও খালাসে অগ্রাধিকার দিচ্ছে কর্তৃপক্ষ। চলমান সঙ্কট নিরসনে এর প্রভাব পড়বে বলে ধারণা বন্দর কর্তৃপক্ষের।

১২ হাজার ৮১ মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে এসেছে ব্লু লোটাস। খালাসের অপেক্ষায় অবস্থান চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে। অল্প দূরেই ৮ নম্বর জেটি। যেখানে মাল খালাসে ব্যস্ত শ্রমিকেরা। বিএমসি কেথারিন নামে জাহাজটিতে রয়েছে ২১ হাজার ২৫০ মেট্রিক টন চাল।

অর্থনৈতিক মন্দার এই সময়ে খাদ্যশস্যের সংকট কাটাতে সরকারি-বেসরকারি উদ্যোগে আমদানি বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে, গেল জুলাই মাসে আমদানি ছিল ৯৪ হাজার টন। অক্টোবরে আমদানি ৫ গুণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ টনে। আর চলতি মাসের প্রথম ১২ দিনেই আমদানি হয়েছে ২ লাখ ৬০ হাজার টন।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, “কোনো রকম ট্রাক জট বা জাহাজ জট, লাইটার জট কিছুই নেই। বিশেষ করে খাদ্যশস্যগুলো সরাসরি ডেলিভারি হয়, এগুলো জেটিতে অবস্থান করেনা।”

এসব পণ্য খালাসে দুটি জেটি নির্দিষ্ট করে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। অগ্রাধিকার পাচ্ছে শুল্কায়নের ব্যাপারটিও।

ওমর ফারুক আরও বলেন, “আমরা খাদ্যশস্য জাহাজকে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি, এখনও তাই আছে। এছাড়া পতেঙ্গা টার্মিনালের ৩টি জেটি নির্দিষ্ট করে রাখা হয়েছে।”

চট্টগ্রাম কাস্টম হাউসের ডিসি ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী বলেন, “এগুলো খুব দ্রুত খালাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।”

বঙ্গোসাগরে জাহাজ আসার সঙ্গে সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টরা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন কাস্টমসে। যাচাই-বাছাই শেষে পণ্য ছাড় করতে সময়ক্ষেপণের অভিযোগও রয়েছে।

একসঙ্গে এতো সংখ্যক খাদ্যপণ্যবাহী জাহাজ এর আগে খুব কমই ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। কর্তৃপক্ষের ধারণা, চলমান সঙ্কট নিরসনে এর প্রভাব পড়বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...