সোমবার, ২৭ জুলাই ২০২৬

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে কথা কাটাকাটির জের ধরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউসুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

সে ঝিলংজা ১নং ওয়ার্ডের আব্দুল জব্বারের ছেলে। ইউসুফ সমুদ্রসৈকতের ফটোগ্রাফার।

রোববার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে  কলাতলীস্থ চন্দ্রিমা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানা গেছে- চন্দ্রিমা এলাকায় সোহেল নামে এক যুবক দীর্ঘদিন ধরে মোবাইল ছিনতাই করে আসছে। গত ৭ দিন আগেও একজনের কাছ থেকে একটি মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে সোহেল। মোবাইল ছিনতাইয়ের বিষয় নিয়ে সোহেলের সাথে ইউসুফের বাকবিতন্ডা চলে। এক পর্যায়ে সামাজিকভাবে বিষয়টি কিছুটা সমাধানও হয়। এরিমধ্যে রোববার বিকালে চন্দ্রিমা মাঠস্থ সেলিম টাওয়ারের সামনে ইউসুফের পথ গতিরোধ করে সোহেলের লোকজন। এসময় কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সোহেলের লোকজন।

ইউসুফের ভাই বেলাল বলেন- আমার ভাইয়ের সাথে একটা ছোট বিষয় নিয়ে সোহেলের সাথে ঝামেলা হয়েছিল।

গত বৃহস্পতিবার সমাধানও করা হয়েছে। কিন্তু আজ বিকালে বাসায় যাওয়ার সময় সোহেলের নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত আমার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...