মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

২০২৩ সালে শুক্র-শনিবার ছাড়াও ব্যাংক বন্ধ থাকবে ১৫ দিন

শিবুকান্তি দাশ, ঢাকা

২০২৩ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা গেছে শুক্রবার ও শনিবার ছাড়াও ব্যাংক বন্ধ থাকবে আরও ১৫ দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না।

সব মিলিয়ে ২০২৩ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে। অবশ্য এই ২৪ দিনের মধ্যে ৫ দিন শুক্রবার ও ৪ দিন শনিবার সাপ্তাহিক ছুটির জন্য এমনিতেই বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী ২০২৩ সালে ছুটির তালিকার মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শবে বরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবে কদর, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে মহান মে দিবস, ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৮-৩০ জুন ঈদুল আযহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ এসব দিনগুলোতে কোনও ব্যাংক লেনদেন হবে না।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...