মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভূমি মন্ত্রণালয়ের নয়া উদ্যোগ চলতি মাসেই চালু হচ্ছে মর্টগেজ ডাটা ব্যাংক

শিবুকান্তি দাশ, ঢাকা

এ মাসেই চালু করা হচ্ছে মর্টগেজ ডাটা ব্যাংক। বন্ধককৃত (মর্টগেজড) জমি একাধিকবার বন্ধক, ক্রয়-বিক্রয় বা নামজারি সংশ্লিষ্ট জালিয়াতি রোধে এই উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এটি চালু করা গেলে এ সংক্রান্ত জালিয়াতি এবং প্রতারণার সুযোগ আর থাকছে না।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ দেশের সকল বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, মর্টগেজ ডাটা ব্যাংকের মাধ্যমে ব্যাংক, সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস বা নাগরিকদের জমির বন্ধক সংক্রান্ত তথ্য অনলাইনে যাচাই করার সুযোগ দেওয়া হবে, যাতে বন্ধককৃত জমি নতুন করে বন্ধক, ক্রয়-বিক্রয় বা নামজারি করার সুযোগ না থাকে।

পাশাপাশি, অর্থ ঋণ আদালতের রায়ের ভিত্তিতে নামজারি সহজীকরণে বন্ধকি ডাটাবেজকে ব্যবহার করা যাবে, এতে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনার জন্য তথ্য সংগ্রহ সহজতর হবে এবং ঝুঁকি হ্রাস পাবে। ফলে দেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব পড়বে ভূমির এই নতুন সিস্টেমের কারণে।

ভূমি কর্মকর্তাদের নাগরিক সেবার মানসিকতা নিয়ে কাজ করারা জন্য উদ্বুদ্ধ করার ব্যাপারে ভূমিমন্ত্রী বিভাগীয় কমিশনারদের তাগিদ দেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, দুর্নীতিবাজ অসাধু কর্মকর্তা-কর্মচারীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক যথাযথ বিচারের আওতায় আনতে হবে।

এই সময় ভূমি সচিব জানান, চলতি অর্থ বছরে প্রথম কোয়ার্টারে অনলাইনে প্রায় ১৬৮ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। বর্তমানে প্রায় প্রতি মাসে ২ লক্ষাধিক নামজারি আবেদন অনলাইনে নিষ্পত্তি করা হচ্ছে।

আবেদনের ভিত্তিতে, এই পর্যন্ত প্রায় ৬৮ হাজার খতিয়ান এবং ৬০ হাজার জমির ম্যাপ ডাকবিভাগের মাধ্যমে সারাদেশে নাগরিকের ঘরে পাঠানো হয়েছে।

ভূমিসেবা ডিজিটালাইজেশন, আন্তজেলা/উপজেলা সীমানা বিরোধ, ভূমি অফিস সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ, জলমহাল ও বালু মহালের ইজারা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন সভায় উপস্থিত বিভাগীয় কমিশনাররা।

সভায় উপস্থিত বিভাগীয় কমিশনাররা হচ্ছেন – আশরাফ উদ্দিন (চট্টগ্রাম), খলিলুর রহমান (ঢাকা), জি এস এম জাফরউল্লাহ্ (রাজশাহী), জিল্লুর রহমান চৌধুরী (খুলনা), আমিন উল আহসান (বরিশাল), ড. মুহাম্মদ মোশাররফ হোসেন (সিলেট), সাবিরুল ইসলাম (রংপুর), শফিকুর রেজা বিশ্বাস (ময়মনসিংহ)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...