বান্দরবানে ১টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রবিবার (১৩নভেম্বর) বেলা ২টায় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায় , আলীকদম থানার ১টি মামলায় জব্দকৃত (তিন হাজার নয়শত নব্বই) পিছ ইয়াবা ট্যাবলেট আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয় । যার আনুমানিক মূল্য ১২লাখ ১৫হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, আলীকদম থানার তদন্তকারী কর্মকর্তা এস,আই রিয়াদ হোসেন মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত , জি আরও মোঃ জাহাঙ্গীর আলম কনস্টেবল সাদেক, কনস্টেবল আরিফ প্রমুখ।
