সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে শিশুর মৃত্যু, আহত ২

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় পাহাড়ি হাতির আক্রমণে ইয়াসমিন আকতার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হাতির আক্রমণে নিহত ওই শিশুর বাবা আবুল হাসেম ও মা ছুপিয়া আকতার দু’জনেই আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে ইয়াসমিনের মায়ের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিনের বাবা আবুল হাসেম উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজারের পরিচ্ছন্নতাকর্মী।

প্রত্যক্ষদর্শী ও বনবিভাগের সাথে কথা বলে জানা গেছে, গত রাতে ৮টি পাহাড়ি হাতির দল জয় নগরের মাতবরটিলা এলাকায় এসে লোকালয়ে প্রবেশ করে। আবুল হাসেমের ঘরে হাতি শুঁড় দিয়ে ধাক্কা দিলে তাঁরা সবাই ঘর থেকে নিরাপদ স্থানে পালাতে গেলে হাতির মুখোমুখি হতে হয় তাঁদের। এসময় হাতির আক্রমণে মৃত্যু হয় ইয়াসমিনের। তাঁর মুখের বাম পাশে চোখের নিচে হাতির আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়াও সেসময় ইয়াসমিনের মা-বাবা দু’জনকেই শুঁড় দিয়ে আঘাত করে চলে যায় ওই পাহাড়ি হাতির দল।

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, “গত রাতে ৮টি পাহাড়ি হাতির দল বন থেকে জয়নগর এলাকার লোকালয়ে নেমে আসলে এই ঘটনা ঘটে গেল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছি। ভুক্তভোগীরা ক্ষতিপূরণের জন্য আবেদন করলে যাবতীয় পদক্ষেপ নেবো। এছাড়াও ধানের মৌসুমে বন থেকে লোকালয়ে হাতি নেমে আসলেও খুরুশিয়া বিটে এমন ঘটনা খুব কম। এর আগে ২০১০ সালে হাতির আক্রমণে ১জন মারা গেছে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...