বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সাতকানিয়া ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে দুই উপজেলার মানুষের পারাপার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বুড়াইছড়ি খালের উপর হাজারিখীল এলাকায় সেতুর অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রাসহ হাজারো মানুষ।ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পার হতে হয় এ খালটি। 

দেশ স্বাধীনের আগে থেকে এলাকাবাসী ওই স্থানে একটি সেতু নির্মাণের জন্য দাবী জানিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা সেতু নির্মাণে তৎপর হতে দেখা যায়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

আরো পড়ুন: উদ্বোধন হলো কালারপোল সেতু

স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো রামপুর-ডিসি সড়কের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে বুড়াইছড়ি খালটি। দক্ষিণ কাঞ্চনা হাজারিখীল এলাকায় অবস্থিত কাঞ্চনা ইউনিয়নের ৬ ও ৮নং ওয়ার্ডের আড়াই’শ পরিবারের সহস্রাধিক লোক প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করে এ সাঁকোটি দিয়ে। এর বাইরেও কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, দারুল এহসান দাখিল মাদ্রাসা, এন আই চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, শাহ রশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কাঞ্চনা এ.কে.বি.সি ঘোষ ইনস্টিটিউট এর হাজারও শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ওই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত। চরম ঝুঁকি জেনেও নিরূপায় হয়ে চলাচল করছেন লোকজন।

সরেজমিনে দেখা যায়, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ জনগণ ও কৃষিপণ্য নিয়ে যাতায়াত করছেন। সাঁকোটি বর্তমানে এমনই নড়বড়ে হয়েছে চলাচল করতে গিয়ে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

সেখানে কথা হয়, স্থানীয় বদিউল আলম, নুরুল আলম ও ছগির আহমদসহ একাধিক ব্যক্তির সাথে। তাঁরা চট্টগ্রাম নিউজের প্রতিবেদককে বলেন, পাকিস্তান আমলে ওই স্থানে ব্রিক পিলারের উপর লোহার পাটাতন দিয়ে একটি সেতু নির্মিত হয়। বন্যার পানির ঢলে বেশিদিন স্থায়ী হয়নি সেতুটি। এরপর থেকে এলাকাবাসীর অর্থায়নে খাল পারাপারের জন্য বাঁশ দিয়ে তৈরি করা হয় একটি সাঁকো। পানির তোড়ে প্রায় সময় সাঁকোটি ভেঙ্গে গেলে পুনরায় মেরামত করে চলাচল উপযোগী করে তোলে এলাকাবাসী। এভাবেই চলছে দিন।

তাঁরা আরো বলেন, হাজারিখীলের এ সাঁকোটি দিয়ে কাঞ্চনা মনুফকিরহাট, মাদার্শার দেওদীঘি, মক্কাবাড়ি হয়ে রামপুর-ডিসি সড়কটি পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার চুনতিতে গিয়ে মিলিত হয়েছে। বর্তমানে এ সড়কটি রামপুর-ডিসি সড়ক হিসেবে পরিচিত থাকলেও খতিয়ানে জয় মঙ্গল সড়ক হিসেবে পরিচিত ছিল। এ সাঁকোটির স্থানে একটি সেতু নির্মিত হলে যোগাযাগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি উপকৃত হতো সাতকানিয়া ও লোহাগাড়ার লাখ লাখ কৃষক, দুর্ভোগ কমতো শিক্ষার্থীসহ ওই সড়কে চলাচলরত জনসাধারণের।

এ ব্যাপারে কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী বলেন, একটি সেতুর অভাবে প্রতিদিন হাজারও মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সেতুটি নির্মিত হলে সাতকানিয়া ও লোহাগাড়া দুই উপজেলাবাসীর মধ্যে কৃষিসহ অন্যান্য ক্ষেত্রেও সেতুবন্ধন তৈরি হতো। সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্টদের কাছে অনেকবার ধরণা দিয়েও কোন ফল পায়নি।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন বলেন, হাজারিখীল এলাকার বুড়াইছড়ি খালের উপর সেতু নির্মাণের জন্য চট্টগ্রাম অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিটি’তে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...