সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় ভুয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের নামে গড়ে তোলা একটি ভুয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রকে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ধামাইরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

অভিযানে সহায়তা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে চালু করা ‘যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’ নামে এ প্রতিষ্ঠানটির পরিচালক ফারুক আহমেদ ভুয়া দলিলপত্র বানিয়ে এটি সরকার অনুমোদিত বলে এলাকায় প্রচার করেন এবং সাইনবোর্ডেও সরকার অনুমোদিত বলে উল্লেখ করলেও প্রতিষ্ঠানটিতে সরকারের কোনো অনুমোদন নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও কোর্সের মেয়াদের আগেই সনদ দেয়ার অভিযোগসহ তার প্রতিষ্ঠানের সনদে নিয়মবহির্ভূতভাবে সরকারি লোগো লাগিয়ে স্বাক্ষর করেছেন তিনি নিজেই। আবার যারা সনদ নিয়েছেন এটি তাদের কোনো কাজেই আসছে না বলে ইউএনও বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “সরকারি লোগোযুক্ত সনদে প্রতিষ্ঠান পরিচালকের স্বাক্ষর দেওয়ার নিয়ম নেই। তাদের সনদে দেওয়া বারকোড আমি ভেরিফাই করেছি কিন্তু কিছুই আসে না। এই প্রতিষ্ঠানের দেওয়া সনদের মূল্য নেই। এছাড়া এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে আমরা অনুমোদন কিংবা অনুমতি দেই না। এভাবে অবৈধভাবে নিজের মতো করে কেউ প্রতিষ্ঠান চালাতে পারে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, “সরকারি লোগোযুক্ত সনদে সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়া অন্য কেউ স্বাক্ষর করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এসময় প্রতিষ্ঠান পরিচালক ফারুক আহমেদকে পাওয়া যায়নি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...