সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় ৪টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ ইমরান হোসেন , রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলায় বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছেন ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় ও লিচুবাগান এলাকায় এসব দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।

এতে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকার গাউছিয়া অটো রাইস মিলে ভিন্ন ভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে চাল প্যাকেটজাত করা ও পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা রাইস মিলটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এদিন উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান পরিচালনা করে নূর সুপার শপকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা, মীম ফার্মেসিকে ড্রাগ আইনে ৭হাজার টাকা ও বিপদজনকভাবে ফুটপাত দখলে রেখে ব্যবসা পরিচালনার অপরাধে বিসমিল্লাহ অটো মোবাইলকে ৫ হাজার টাকাসহ মোট ৪টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও বিদ্যুৎ হুকিং এর অপরাধে দুটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ ও রাঙ্গুনিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম জানান, “জনস্বার্থে প্রশাসনের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...